মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

Samsung-এর ফোন লঞ্চের দিন OnePlus-এর ফোল্ডেবেল ফোনের লঞ্চ, টাইমিং নিয়ে বিতর্ক !

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
Samsung-এর ফোন লঞ্চের দিন OnePlus-এর ফোল্ডেবেল ফোনের লঞ্চ, টাইমিং নিয়ে বিতর্ক !


#নয়াদিল্লি:  বুধবার রাতেই একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে Samsung দুটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করবে। একটি Samsung Galaxy Z Fold 3 ও অন্যটি Samsung Galaxy Z Flip 3। অন্যদিকে, চিনা সংস্থা OnePlus একটি ফোল্ডেবেল স্মার্টফোনের ছবি ফাঁস করেছে। OnePlus ইউএস-এর অফিসিয়াল Twitter অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে অ্যানিমেশনের সাহায্যে একটি ফোল্ডেবেল স্মার্টফোন দেখানো হয়েছে এবং মার্কিন তারিখের ফর্ম্যাটে একটি ডেট দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে 08.11.21, 10am ET। যা একেবারে Samsung-এর নতুন দুটি ফোনের লঞ্চ সময়ের সঙ্গে মিলে গিয়েছে। এই নিয়ে এখন সন্দেহ দানা বেঁধেছে। মনে করা হচ্ছে Samsung-এর নতুন ফোন দুটি OnePlus তেরি করেছে নাকি এই সংস্থা নতুন কোনও স্মার্টফোন লঞ্চ করছে।

OnePlus-এর টিজ করা তারিখের মানে এও হতে পারে ২০২১ এর ৮ নভেম্বর কোনও নতুন ফোল্ডেবেল স্মার্টফোনের লঞ্চ রয়েছে। আর যদি সেটা না হয় তবে জনপ্রিয় এই সংস্থাটি আজ কী এমন লঞ্চ করতে চলেছে যা Samsung-এর নতুন দুটি ফোনের লঞ্চ সময়ের সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3 লঞ্চকে প্রভাবিত করার জন্য এটা করা হতে পারে। তবে OnePlus-এর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ইতিহাসে এমন প্রমাণ আগে কখনও পাওয়া যায়নি, তার ওপর এত বড় একটা সংস্থা কখনই অন্য় সংস্থার প্রোডাক্ট লঞ্চের দিনে এমন উপহাস করবে না বলেই মনে করছে টেক বিশেষজ্ঞরা।

OnePlus-এর ভিডিও টিজারে যে ডিভাইসটিকে দেখানো হয়েছে তাতে ফোল্ডেবল ডুয়াল স্ক্রিন দেখানো হয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, Samsung লঞ্চ প্রোগ্রামে প্রতিদ্বন্দিতা করতে পারে। তবে OnePlus-এর তরফে এমন কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, কিন্তু অফিসিয়াল Twitter অ্যাকাউন্টের পোস্টে নানা বিতর্কের দানা বেঁধেছে। আগামী সময়ে তা পরিষ্কার হবে বলেই আশা করা হচ্ছে।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর