শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

১৬ জুন বাইডেন ও পুতিনের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৪৭ সময় দেখুন
১৬ জুন বাইডেন ও পুতিনের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসবেন আগামী ১৬ জুন। এ দিন সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিপাক্ষিক সম্মেলনে বৈঠকে বসবেন দুই নেতা।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জেনেভায় বৈঠকে বসবেন। ১৬ জুন এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতা আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে নিশ্চয়তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা দিক নিয়ে আলোচনা করবেন।

এদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, আমরা রাশিয়া ও আমেরিকার সম্পর্কের আরও বিকাশ, সম্ভাবনা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। পাশাপাশি করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তঃসংযোগ এবং আঞ্চলিক কোন্দল নিরসনসহ আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার লক্ষ্য রয়েছে।

এর আগে ২০১৮ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের এটাই প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত। এ দেশটি বড় কোনো সামরিক জোটের সদস্য নয়। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বহু আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর