Last Updated:
সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাস: ‘বৃদ্ধ’ তিলপাড়া ব্যারেজের অচল অবস্থা এবং তার মেরামতির সময় সাধারণ মানুষদের মধ্যে তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় মাছ ধরার হিড়িক দেখা যাচ্ছে। তবে মাছ ধরার এই হিড়িক যে হাতাহাতির রূপ নেবে তা হয়তো কেউ কোনওদিন ভেবে উঠতে পারেনি। ভেবে ওঠার বিষয় না হলেও এমনই ঘটনা ঘটল রবিবার।
জানা যাচ্ছে, ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া এলাকায় মাছ ধরতে এসেছিল দুই এলাকার যুবকরা। তারপর তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, সেই কথা কাটাকাটিই রূপ নেয় হাতাহাতির। এই ঘটনায় দু’জন আহত হন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে করিম নামে বাঁশজোড়ের এক বাসিন্দা দাবি করছেন, “খয়রাকুড়ির যুবকরা এসে মারধর করেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা আবার পাল্টা আমাদের উপর লাঠিচার্জ করে। তাহেরের মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে তাকে জলে ফেলে দেওয়া হয়।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 01, 2025 8:41 AM IST