মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির যৌত কাউন্সিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তি হলেও ঝুঁকি থেকেই যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সব স্কুলে পরিমার্জিত নতুন বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী কর্ণফুলীতে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আয়-ব্যয় নিয়ে প্রশ্ন 64-run hammering! Deepti Sharma and Richa Ghosh sink Pakistan as India begin T20 World Cup with big win | Cricket News

একটা মেয়েকে নিয়েই গণ্ডগোল, বারংবার বলার পরেও থামেনি! দক্ষিণেশ্বর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস! | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ সময় দেখুন


Last Updated:

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার পিছনে অভিযুক্ত রানা সিং-য়ের ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ যাদব ও রানা সিং একই কোচিং সেন্টারে পড়াশোনা করত।।সেখানে পড়ার সুবাদে এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয় রানা সিং-য়ের।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার পিছনে অভিযুক্ত রানা সিং-য়ের ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ যাদব ও রানা সিং একই কোচিং সেন্টারে পড়াশোনা করত।।সেখানে পড়ার সুবাদে এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয় রানা সিং-য়ের।।রানা সিং তার সেই বান্ধবীকে পরিচয় করায় মনোজিতের সঙ্গে।।পরিচয় হওয়ার পর সেই বান্ধবীকে ভালো লেগে যায় মনোজিৎ যাদবের।।ফোন করে এবং সামনাসামনি সমানে সেই বান্ধবীকে উত্ত্যক্ত করতে থাকে মনোজিৎ।

এই ভাবে দীর্ঘদিন ধরে একই কাণ্ড ঘটিয়ে যেতে থাকে সে। কিন্তু, এই ধরনের ব্যবহার কোনওভাবেই মেনে নিতে পারেনি রানা। আর এই নিয়েই মেট্রোর মধ্যে প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।।তারপর মেট্রো থেকে বেরোনোর সময় মনোজিৎ-এর বুক লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে রানা। এতেই গুরুতর জখম হয় মনোজিৎ। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত,শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড় এবং ব্যস্ততা৷ ছিল।

আরও পড়ুন: ‘সাক্ষীর দরকার নেই…’, ভার্চুয়াল শুনানিতে হঠাৎ একী বলে বসলেন পার্থ চট্টোপাধ্যায়

কিন্তু, আচমকাই স্টেশনের টিকিট কাউন্টারের সামনে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে শুরু হয় বচসা৷ কয়েক মুহূর্তের মধ্যেই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে এক ছাত্রকে কোপাতে শুরু করে তারই এক সহপাঠী৷ এই ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন স্টেশন চত্বরে থাকা যাত্রীরা৷ ছুটে আসেন স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ-এর জওয়ানরা৷ আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ মাঝপথে ওই ছাত্র অসুস্থ বোধ করে৷ তখন তাঁকে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

একটা মেয়েকে নিয়েই গণ্ডগোল, বারংবার বলার পরেও থামেনি! দক্ষিণেশ্বর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom