শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

মিরসরাই উপজেলা বারইয়ার হাটে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৩ কেজি গাঁজা সহ আটক ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৭৬ সময় দেখুন
মিরসরাই উপজেলা বারইয়ার হাটে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৩ কেজি গাঁজা সহ আটক ২

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন বারইয়ারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত খান সিটি সেন্টারের সামনে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে ফেনী র‍্যাব-৭ স্কোয়াড্রন কমান্ডার লিডার মোঃ মিজানুর রহমান এবং কোম্পানি কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ কেজি গাঁজা, একটি ব্যবহৃত সিএনজি অটোরিকশা, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা

মোঃ রুবেল (৩০), পিতা: মোহাম্মদ তনু মিয়া, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা

মোঃ রাজিব (১৯), পিতা: মোঃ আব্দুল মমিন, গ্রাম: আমান গন্ডা সালুকিয়া, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে মহাসড়ক হয়ে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।

র‍্যাব কমান্ডারের বক্তব্য

এ প্রসঙ্গে র‍্যাব-৭ ফেনী স্কোয়াড্রন লিডার মোঃ মিজানুর রহমান বলেন,
“বাংলাদেশকে মাদকমুক্ত করার স্বার্থে আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও চালানকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

পরবর্তী ব্যবস্থা

জোরারগঞ্জ থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল র‍্যাবের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকের ভয়াল আগ্রাসন রোধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর