বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষতি-কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ সময় দেখুন
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষতি-কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনায় (কভিড-১৯) ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ক্ষতি-কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা-প্যাকেজের আওতায় দ্বিতীয় দফায় বরাদ্দকৃত অর্থের বাকি ২শ’ কোটি টাকা চলতি সেপ্টেম্বর মাসের তৃতীয়-সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে।

মাত্র ৪ শতাংশ সুদে এসএমই ফাউন্ডেশন বিভিন্ন তফশিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী ঋণ হিসেবে এই ২শ’ কোটি টাকা বিতরণ করবে। এবার ঋণ-বিতরণের ক্ষেত্রে  ৩০ শতাংশেরও বেশী নারী-উদ্যোক্তাকে অগ্রাধিকার দেয়া হবে।

করোনায় (কভিড-১৯) ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো ক্ষুদ ও মাঝারি উদ্যোক্তারা স্বল্প-সুদে ঋণ নিয়ে যাতে তাদের ক্ষতি কাটিয়ে আবার আগের মতা ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারের দ্বিতীয় দফা প্রনোদনা-প্রাকেজের আওতায়  এসএমই ফাউন্ডেশনের অনুকূলে মোট ৩শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ‘সিএমএসএমই-খাতে’ সরকারের ২য়-দফায় অর্থ-বরাদ্দের মূল লক্ষ্য হচ্ছে, ‘অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’।

এসএমই ফাউন্ডেশনের অনুকুলে বরাদ্দকৃত অর্থের এক-তৃতীয়াংশ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৪ শতাংশ হারে-সুদে গত অর্থ-বছরেই (২০২০-’২১) সফলভাবে বিতরণ করা হয়। বিতরনকৃত অর্থের পরিমান ছিল এক শ’ কোটি টাকা।
এসএমই ফাউন্ডেশনকে ‘সিএমএসএমই-খাতে’ ঋণ-বিতরণের  লক্ষ্যে গত অর্থ-বছরেই ১১টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক  প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হয়েছে।

শনিবার সন্ধায় এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ-বিজ্ঞপ্তি জানানো হয়, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য দ্বিতীয় দফায় বরাদ্দকৃত অর্থের বাকী ২শ’ কোটি টাকা  ঋণ-হিসেবে বিতরণের সার্বিক প্রস্তুতি নিয়ে এসএমই ফাউন্ডেশন গতকাল শনিবার বিকাল ৩টায় সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা চেম্বার, অ্যাসোসিয়েশন এবং নারী-উদ্যোক্তা-সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে জুমপ্ল্যাটফর্মের মাধ্যমে মতবিনিময় সবার আয়োজন করে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মির্জা নুরুল গণি শোভন, প্রাক্তন সদস্য রাশেদুল করীম মুন্না এবং বিভিন্ন ট্রেডবডি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রায় ৯০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।  ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খানের সঞ্চালনায় সভাপতির বক্তৃতায় ড. মোঃ মফিজুর রহমান জনান, ঋণ কার্যক্রমের জন্যই এবারও বিভিন্ন ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করা হবে। চুক্তি স্বাক্ষর শেষে চলতি সেপ্টেম্বও মাসের তৃতীয়-সপ্তাহে ঋণ বিতরণ শুরু করা হতে পারে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রণোদণা-প্যাকেজের আওতায় ঋণ-হিসেবে বাকী ২শ’ কোটি টাকা বিতরণ সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে সম্ভাব্য সর্বোচ্চ-সংখ্যক উদ্যোক্তাকে ঋণের আওতায় আনার লক্ষ্যে এবার ঋণের সর্বোচ্চ সীমা ৭৫ লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্ধারন করা হযেছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom