বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

৫ প্রাণহানি, দেড় লাখ গৃহহীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
৫ প্রাণহানি, দেড় লাখ গৃহহীন


আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়ে পশ্চিমবঙ্গের ‘সুন্দরবন ডেলটা’ এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চল মিলিয়ে অন্তত পাঁচ জনের প্রাণহানি এবং জোয়ারের পানি ঢুকে গৃহহীন হয়ে পড়েছেন দেড় লাখ মানুষ — সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২৮ মে) মৃত পাঁচ জনের মধ্যে বাংলাদেশের সরকারি সূত্র তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। আর, ভারতের একজন মুখপাত্র জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে চালানো যাচ্ছে না।

এদিকে ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আরও অন্তত একদিন অবস্থা অপরিবর্তিত থাকবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মন্ত্রী বঙ্কিম হাজরা রয়টার্সকে জানিয়েছেন, আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, করোনা সংক্রমণের মধ্যেই জোয়ারের পানিতে গৃহহীন হয়ে পড়াদের আশ্রয়কেন্দ্রগুলোতে কোভিড প্রটোকল মেনে যাদের উপসর্গ পাওয়া যাচ্ছে, তাদেরকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আইসোলেশনে রাখা হচ্ছে বলে ভারতের সরকারি সূত্র জানিয়েছে।

বাংলাদেশের খুলনা থেকে প্রশাসনিক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি কখনোই এরকম উচ্চতায় পানি বাড়তে দেখেননি।

অপরদিকে, দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালসহ হিমালয়ান অঞ্চলগুলোতে বুধবার (২৬ মে) থেকে বৃষ্টিপাত এবং ভূমিধস শুরু হয়েছে শনিবার (২৯ মে) পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তীত থাকার পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom