শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন
কুয়েটে ভর্তি পরীক্ষা কাল


খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোর ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ১১ হাজার ৭১৩ জন (এগারো হাজার সাতশ তেরো) পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তিন ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিআর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশ নিতে হবে। এ বছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও বুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত সব তথ্য admission.kuet.ac.bdতে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে [email protected]তে ই-মেইল করা যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom