শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার

ঢাবির সুফিয়া কামাল হলে ‌‘এআই’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ সময় দেখুন
ঢাবির সুফিয়া কামাল হলে ‌‘এআই’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ঢাকা: জাতীয় ছাত্রশক্তি ও ক্যারিয়ার অ্যান্ড এমপাওয়ার ফোরামের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে ‌‘এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে হল অডিটোরিয়াম কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন গুগল ডিপমাইন্ড প্রজেক্টের এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব।

কর্মশালায় এডভান্সড এআই ও জেনারেটিভ এআই; প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও আধুনিক এআই টুলস; পড়াশোনা ও ক্যারিয়ারে এআই-এর বাস্তব প্রয়োগ; ভবিষ্যতের চাকরি বাজারে নিজেকে প্রস্তুত করার কৌশলের ওপর আলোচনা করা হয়। এতে হলটির প্রায় চারশ’ শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী ও সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ও ক্যারিয়ার ইম্পাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom