শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে রাবি প্রশাসনের গণইফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে রাবি প্রশাসনের গণইফতার


রাবি: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণইফতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর থেকে শুরু হওয়া এই আয়োজনে ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও ছাত্রীদের জন্য শহিদ মিনার চত্বর নির্ধারণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকে। কেউ বন্ধুদের সঙ্গে বসার জায়গা নির্বাচন করছেন, কেউ ইফতার সামগ্রী সংগ্রহে ব্যস্ত। এ সময় মসজিদ ও আশপাশের এলাকায় প্রশান্তিময় ধর্মীয় আবহ বিরাজ করছিল। পরে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়ে। সারিবদ্ধভাবে বসে সবাই অপেক্ষা করতে থাকে মাগরিবের আযানের।

রাবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, ‘এই আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে। একসঙ্গে ইফতার করার অনুভূতি সত্যিই অন্যরকম!’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, ‘হাজারো শিক্ষার্থী মিলে প্রথমবারের মতো ইফতার আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। এমন আয়োজন প্রতি বছর অব্যাহত থাকুক, সেটিই প্রত্যাশা।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করা হয়েছে। সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি।’

সার্বিক ব্যবস্থাপনায় রাকসু ও হল সংসদের পাশাপাশি বিএনসিসি, স্কাউট ও কমিউনিটি পুলিশিংয়ের স্বেচ্ছাসেবকদের ভূমিকা পালন করতে দেখা যায়।

এ ছাড়া, ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর