শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ৩৮৬ মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দেখুন
কুষ্টিয়ায় ৩৮৬ মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


কুষ্টিয়া: কুষ্টিয়ায় এসএসসি, এইচএসসি ও স্নাতক সমমান উত্তীর্ণ ৩৮৬ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী পলাশ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর