শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩০২ সময় দেখুন
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি


জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ মিছিল ডাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কিন্তু বিচারের দাবিতে ডাকা মিছিলে কয়েকজন শিক্ষার্থী ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে স্লোগান ও বক্তব্য দিতে থাকেন। এতে কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভস্থল ত্যাগ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।

বুধবার (১৩ মে) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ‘এক, দুই, তিন, চার—প্রক্টর তুই গদি ছাড়, ভিসি তুই গদি ছাড়’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভস্থল থেকে ফিরে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আফ্রিদি হাসান বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি অভিযুক্তের বিচারের দাবিতে। আমরা ভেবেছিলাম আজকের কর্মসূচি থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশাসনের কাছে দাবি জানাব এবং প্রশাসনের কাছ থেকে সেই নিশ্চয়তা নিয়ে ফিরব। কিন্তু এখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু শিক্ষার্থী আজকের কর্মসূচিতে ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবি তুলছেন। অথচ আমরা কারও পদত্যাগের উদ্দেশ্যে এখানে আসিনি। আমাদের আজকের কর্মসূচিকে তারা ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করছে। এজন্য আমরা চলে যাচ্ছি।’

অন্যদিকে ৫১তম ব্যাচের এক শিক্ষার্থী শাহিন আলম বলেন, ‘আজকের কর্মসূচিকে কিছু শিক্ষার্থী মূল উদ্দেশ্য থেকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে চলে যাচ্ছি।’

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুন বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা মেয়েদের হল থেকে ডেকে নিয়ে আজকের কর্মসূচিতে এসেছি। কিন্তু আজকের কর্মসূচিকে অনেকে তাদের রাজনৈতিক দলের ব্যানারে নেওয়ার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীরা এটি হতে দেব না। ধর্ষণচেষ্টার অভিযুক্তের বিচার নিশ্চিত করেই আন্দোলন থেকে সরব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৩ মে) আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর