বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

হামের চিকিৎসায় ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পেল স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩৬ সময় দেখুন
হামের চিকিৎসায় ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পেল স্বাস্থ্য মন্ত্রণালয়


ঢাকা: দেশে চলমান হামের প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ ৪ কোটি টাকার জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে কানাডার ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস।

বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জরুরি এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে কানাডার ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের এই সকল অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব‍্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেড এর নির্বাহী পরিচালক শাহেদ কামাল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর