বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার


ঢাকা: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর