বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪১ সময় দেখুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ


ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম্মা ওবায়েদ ইসলাম এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বৈঠককালে বিমসটেক (BIMSTEC)-এর মহাসচিব প্রতিমন্ত্রীকে বিমসটেক কাঠামোর আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। তিনি বিমসটেকের লক্ষ্য ও কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, সক্ষমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিমসটেকের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনরায় উল্লেখ করেন।

সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার ‘বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করে তিনি বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে এ অঞ্চলের জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বিমসটেকের সভাপতিত্বকালে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলোর সময়োপযোগী বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সুবিধাজনক সময়ে বিমসটেকের বিভিন্ন খাতভিত্তিক বৈঠকের আয়োজন করতে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান।

বিমসটেকের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত বিমসটেক’ গঠনের যে অভিন্ন লক্ষ্য রয়েছে, তা এ অঞ্চলের জনগণের জন্য বাস্তব ফলাফলে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশের সভাপতিত্বকালে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom