মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭৩


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময়ে ডেঙ্গুতে আরও ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন রোগীর মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৪৭৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৭ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৪২ জন এবং সিলেটে ৩ জন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১০ হাজার ৪৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১০১১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯ হাজার ৪৪০ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর