বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বিএনপির নেতাকর্মীরা জীবিত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: ডা. জাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৮ সময় দেখুন
বিএনপির নেতাকর্মীরা জীবিত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: ডা. জাহিদ


ঢাকা: অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে উন্মুক্ত করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৯ জুলাই ) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংস্কৃতিতে বাক্‌স্বাধীনতা মানে সীমাহীন অধিকার কিংবা উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হতে পারে না।’

রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও সংযম বজায় রাখার ওপর জোর দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারকে পুনর্বাসনের যেকোনো চক্রান্তের জবাবে বিএনপির ইতিহাস সবসময় প্রতিরোধেরই ছিল এবং জনগণকে সঙ্গে নিয়ে দেশের সার্বিক সার্বভৌমত্ব ও উন্নয়ন রক্ষায় দল বদ্ধপরিকর।’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও তার দক্ষ সাংগঠনিক নেতৃত্বের ফলেই জনগণ সব ধরনের চক্রান্ত প্রত্যাখ্যান করে নির্বাচনে ঐক্যবদ্ধ রায় দিয়েছিল।’

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো অবস্থাতেই এমন আচরণ করা যাবে না যাতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, কারণ বিএনপির মূল লক্ষ্য সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করা।’

সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom