শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৩ সময় দেখুন
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত


গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুণ্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, ‘সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে।’ তবে কী কারণে পদ স্থগিত করা হয়েছে তা তিনি বলেননি।

পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা এ ব্যাপারে বলেন, ‘বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে। এ কারণে আমাকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে পদ স্থগিত করা হয়েছে। আমি দলের কর্মকাণ্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি অনুগত। তাই নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত আদেশ প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর