শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শৈলকুপায় পুত্রবধুর সঙ্গে ঝগড়ার সময় হার্ট এ্যটাকে শ্বাশুড়ির মৃত্যু!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
শৈলকুপায় পুত্রবধুর সঙ্গে ঝগড়ার সময় হার্ট এ্যটাকে শ্বাশুড়ির মৃত্যু!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ::

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার বাগুটিয়া গ্রামে পুত্রবধুর সঙ্গে ঝগড়ার সময় হার্ট এ্যটাকে শ্বাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পুত্রবধু সেলিনা খাতুন পালিয়ে গেছে। হার্ট এ্যটাকে মৃত শ্বাশুড়ির নাম লাল মতি বেগম। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপরে। শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌফিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। এ সময় পুত্রবধু শ্বাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান লালমতি। বেগতিক দেখে পুত্রবধু সেলিনা খাতুন লাশ রেখে পথের মাঝ থেকে পালিয়ে যান।

এসআই তৌফিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঘাতের পর হার্ট এ্যটাকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোন পাননি বলে জানান, শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর