শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ , বর-কনে পক্ষকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ , বর-কনে পক্ষকে জরিমানা


ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে উপস্থিত হয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন এসিল্যান্ড।

জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে সোহেল মোল্যার (২৫) সঙ্গে শুক্রবার ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ওই কিশোরীর বাড়ি উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। একইসঙ্গে বরের বাবাকে আট হাজার এবং কিশোরীর বাবাকে সাত হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে মারিয়া হক বলেন, বর ও কনে উভয়পক্ষকেই জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর