শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে নিখোঁজের ২০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে নিখোঁজের ২০ দিনেও সন্ধান মেলেনি গৃহবধুর


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্কের চর উরিয়া গ্রামের নবী বাজার এলাকা থেকে রুমা আক্তার নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছে। গত মাসের ১৪ তারিখে নিখোঁজ হলেও ২০ দিনে তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। তার কোন সন্ধান দিতেও পারেনি পুলিশ। এদিকে গৃহবধুর খোঁজে বিভিন্ন এলাকায় খবর নিয়েও না পেয়ে তাঁর দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী মোহাম্মদ সলিমুল্লাহ বাবু।

স্বামী মোহাম্মদ সলিমুল্লাহ বাবু বলেন, স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় থাকেন। প্রতিদিনের ন্যায় চাকরীতে গেলে পাশের খালার বাসার যাওয়ার কথা বলে বাপের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের নবী বাজারে নিজ বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে আসার ২০ দিন পর বৃদ্ধ মাকে রেখে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।
সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে ২০ দিনেও পাওয়া যায়নি।

মোহাম্মদ সলিমুল্লাহ বাবু বলেন, স্ত্রী নিখোঁজ হওয়ার পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করে না পেয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর থেকে ২০দিনেও পুলিশ তাঁর কোন সন্ধান দিতে পারেনি। এমতাবস্থায় দুই কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বলেও জানান বাবু। কোন মানুষ তার সন্ধান পেয়ে থাকলে নিজের নাম্বারে(মোহাম্মদ সলিমুল্লাহ বাবু ০১৮৩৪৬৫৭৪১২ )যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

       

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর