শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে পেটের ব্যাথায় গৃহবধূর আত্মহত্যা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১২ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে পেটের ব্যাথায় গৃহবধূর আত্মহত্যা 


নোয়াখালী  প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে থেকে সামসুর নাহার (৮২) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। নিহতের পরিবার বলছে পেটের ব্যাথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামসুর নাহার ওই এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী।

নিহতের ছেলে শামসুদ্দিন লিটন জানান, তার মা সামসুর নাহার দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। এছাড়াও উনার শরীরে বার্ধক্য জনিত আরও নানান জটিল রোগ ছিলো। শনিবার দিবাগত রাতে তরাবির নামাজ শেষ করে কোন একসময় আমাদের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, ভোর রাতে সবাই সেহরি খাওয়ার জন্য উঠলে মাকে উনার কক্ষে গিয়ে ডাক দিলেও কোন সাড়া শব্দ না পেয়ে খোজাখুঁজি করতে থাকি। এর এক পর্যায়ের ঘরের পাশের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উনার মৃতদেহ দেখতে পাই।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর