বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্মার্টওয়াচ কেনার আগে যা জানা জরুরি স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত From Rs 4.8 lakh at KBC to Commonwealth Gold and now carrying India’s hope at ENC: Mitrabha Guha stays on the hot seat | Chess News স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ Sanchita Ugale’s Father Alleges She Faced Pressure; Alia Bhatt Replacing Deepika Padukone In Kalki 2? | Bollywood News সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০০০ বন্দিকে ইদ উপহার দিলেন উপমন্ত্রী নওফেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
২০০০ বন্দিকে ইদ উপহার দিলেন উপমন্ত্রী নওফেল


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই হাজার বন্দিকে ইদের পোশাক দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারাগারে বন্দি মায়ের সঙ্গে অবস্থান করা ৫০ শিশুও পেয়েছেন উপমন্ত্রীর উপহার।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কারাগারে বন্দিরের মাঝে ইদ উপহার বিতরণ করেন উপমন্ত্রী নওফেল।

এ সময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের কারাগারগুলোর অনেক উন্নয়ন করেছে। আগে আমরা দেখতাম- কারাগারগুলো জ্বরাজীর্ণ, বসবাসের অনুপযোগী। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কারাগারগুলো সংস্কার করে আধুনিক করা হয়েছে। খাবারের মানও উন্নত করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইদ উপহার বিতরণ করতে এসেছি।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় কারাবন্দিদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom