মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

জুলাইয়ের শেষের দিকে বাজার মাতাবে OnePlus Nord 2, ৩০ হাজারের মধ্যেই থাকবে AI চিপওয়ালা ফোনের দাম!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
জুলাইয়ের শেষের দিকে বাজার মাতাবে OnePlus Nord 2, ৩০ হাজারের মধ্যেই থাকবে AI চিপওয়ালা ফোনের দাম!– News18 Bangla


#কলকাতা: লঞ্চের খবরটা যখন খোদ সংস্থার তরফেই প্রকাশ্যে এসেছে, তখন মনে করা হচ্ছে যে তা আর পিছিয়ে যাবে না। সম্প্রতি OnePlus তাদের Nord 2 স্মার্টফোনের লঞ্চ ডেট প্রসঙ্গে একটি টিজার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। সেই টিজার অনুযায়ী চলতি জুলাই মাসের ২০ তারিখেই ফোনটি বাজারে বিক্রির জন্য এসে যাবে। তবে শুধু লঞ্চ ডেট নয়, একই সঙ্গে বহু প্রতীক্ষিত এই ফোনের কিছু বিশেষ ফিচার সম্পর্কেও আলোড়ন জন্ম নিয়েছে টেকদুনিয়ায়।

এর আগে Realme X7 Max ফোনের ক্ষেত্রে Dimnesity 1200 SoC প্রযুক্তির ব্যবহার চোখে পড়েছিল। প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে এবার সেই পথেই হেঁটেছে OnePlus। সংস্থা জানিয়েছে যে OnePlus Nord 2-এর জন্য তারা MediaTek-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, যার ফলে এই ফোনে থাকছে Dimensity 1200 AI চিপসেট। যার সৌজন্যে ফোনের ক্যামেরা, গেমিং, ডিসপ্লের পারফরম্যান্স উন্নত করে তোলার জন্য ব্যবহৃত হবে AI প্রযুক্তি। সংস্থার দাবি, OnePlus Nord 2 ইউজারকে এক অভূতপূর্ব গেমিং এক্সপেরিয়েন্স দেবে।

জানা গিয়েছে যে ফ্ল্যাট ডিসপ্লেতে সিঙ্গল হোল পাঞ্চ কাট আউট ডিজাইনে ফোনটিকে তৈরি করা হয়েছে। দুই বেশ বড় আকারের ক্যামেরা কাট আউটের সঙ্গে এর পিছনের ক্যামেরা মডিউলটিকে আয়তাকার করা হয়েছে। শোনা যাচ্ছে যে ফোনে থাকবে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর, এর আগে যা সংস্থার OnePlus 9 Pro মডেলেও চোখে পড়েছিল। বাকি দুই ক্যামেরায় ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া ৯০Hz রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+AMOLED প্যানেল থাকবে বলে খবর রটেছে। ১২GB RAM আর ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ- বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের মাত দিতে বেশ কোমর বেঁধেই আসছে খবর পাওয়া গিয়েছে যে ৩০W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমেত ৪,৫০০ mAh ব্যাটারি মিলতে চলেছে এই ফোনে।

খবর যা বলছে, তাতে Nord সিরিজের অন্য ফোনের চেয়ে এর দাম সামান্য হলেও বেশি হতে পারে, তবে তার পরেও ভারতের বাজারে OnePlus Nord 2-এর দাম ৩০ হাজার টাকার মধ্যেই থাকবে বলে শোনা গিয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর