মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

WhatsApp Banned 2 million Indian Accounts|| অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ! ২০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করল হোয়াটসঅ্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
WhatsApp Banned 2 million Indian Accounts|| অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ! ২০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করল হোয়াটসঅ্যাপ


#নয়াদিল্লি: নিরাপত্তার কারণে কুড়ি লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল (WhatsApp Ban Indian Accounts) করল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ১৫ মে থেকে ১৫ জুন (15th May to 15th June), এক মাসের মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থা। এই সময়ের মধ্যে ৩৪৫টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপের কাছে। তার মধ্যে ৬৩ ক্ষেত্রে পদক্ষেপ করেছে সংশ্লিষ্ট সংস্থা।

প্রসঙ্গত, নতুন তথ্য প্রযুক্তি আইন চালু হওয়ার পর ভারতে ফেসবুক, ট্যুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো সংস্থাগুলির সঙ্গে অনবরত মতবিরোধ হয়েছে ভারত সরকারের। সরকারের বক্তব্য জাতীয় সুরক্ষাকে সবার ওপরে রেখে ভারতীয় আইন মেনে এ দেশে ব্যবসা করতে পারবে সংস্থাগুলি। তার অন্যথা হলে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। প্রথমদিকে দেশের আইন এবং সরকারের কড়া নির্দেশিকা মানতে অস্বীকার করলেও চাপের মুখে পড়ে ফেসবুক-ট্যুইটার ও হোয়াটসঅ্যাপের মতো সংস্থাগুলি তাদের নীতিতে বদল করতে শুরু করেছে।

১৫ মে থেকে ১৫ জুন, এক মাসের মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের নতুন তথ্যপ্রযুক্তি আইনে (Information and act) বলা হয়েছে, ৫০ লক্ষের বেশি গ্রাহক রয়েছেন, এমন সোস্যাল সাইটগুলিতে প্রতি মাসেই কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করতে হবে। একইসঙ্গে জানাতে হবে, তাদের কাছে কত অভিযোগ জমা পড়ছে এবং তার পরিপ্রেক্ষিতে কতগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিকারক বা স্বয়ংক্রিয় অনুমোদিত বাল্ক মেসেজ থেকে অ্যাকাউন্টগুলিকে সুরক্ষা দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য বলে রিপোর্টে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

সংস্থার বক্তব্য, ২০১৯ সালের পর থেকে এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গ্রাহকদের নিরাপদ পরিবেশ দিতে এবং ক্ষতিকারক, অশালীন মন্তব্য রুখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলেও জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাদের দাবি, অ্যাকাউন্টকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার রুখতে বেশকিছু টুল ব্যবহার করছে তারা। যাতে করে খারাপ কিছু ঘটার আগেই তা রুখে দেওয়া সম্ভব হয়।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমকে অসৎ উদ্দেশ্যে যাতে কেউ ব্যবহার করতে না পারেন কিংবা এই মাধ্যমের অপব্যবহার যাতে করতে না পারেন, সেকারণেই নয়া আইন আনা হয়েছে। যেখানে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে আপত্তিকর ছবি, লেখা ছড়ানো হলে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাকে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। নয়া আইন মোতাবেক গুগল (Google), ফেসবুক (Facebook), ট্যুইটারের (Twitter) সাইটগুলি আগেই তাদের রিপোর্ট জমা দিয়েছে।

 Rajib Chakraborty



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর