বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫ বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত লেবানন-ইসরায়েল ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের

কাতারের আমিরের সঙ্গে হামাস নেতার বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
কাতারের আমিরের সঙ্গে হামাস নেতার বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়েহ। রোববার (২৩ মে) কাতারের রাজধানী দোহায় বৈঠক করেন তারা। কাতারের তরফ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদুলু অ্যাজেন্সি।

এসময় দুই নেতা সম্প্রতি গাজায় ইসরাইলি হামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গাজা উপত্যকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা দেওয়ার আশ্বাস দেন কাতারের আমির।

এ সময় হামাস নেতা ইসমাইল হানিয়েহ গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ৭ মে রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসে বিপুল পরিমাণ মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এর দুই দিন পর, পবিত্র শবে কদরেও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়।

পূর্ব জেরুজালেমকে ঘিরে উত্তেজেনাকে কেন্দ্র করে ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। আল আকসা মসজিদেও অভিযান চালায় ইসরাইলি পুলিশ। এর জের ধরে রকেট হামলা চালায় হামাস, পাল্টা বিমান হামলা শুরু করে ইসরাইল। দুই পক্ষের অব্যাহত আক্রমণে গাজায় ৬৫ শিশুসহ ২৩২ ফিলিস্তিনির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে হামাসের হামলায় কমপক্ষে ১২ জন ইসরাইলি নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন
ইয়াসির আরাফাতের পথই ফিলিস্তিনের স্বাধীনতার পথ
ফিলিস্তিন-ইসরাইল সংকটের আদ্যোপান্ত
ফিলিস্তিন-ইসরাইলের প্রায় শত বছরের রক্তাক্ত ইতিহাস

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom