বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী আর নেই।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ সময় দেখুন
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী আর নেই।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 


কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়ে, নাতিপুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তালাকপ্রাপ্তা আরেক স্ত্রী ও তাঁর এক পুত্র সন্তান রয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে তিনি (৮০) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা সিবি হাসপাতাল, মেডিকেল কলেজ ও কলারোয়া হাসপাতালে তাঁকে কয়েক দফা ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সোমবার ভোরে আবারো অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মহান মুক্তিযুদ্ধের এই সম্মুখ যোদ্ধা জীবদ্দশায় কলারোয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজকে সম্পৃক্ত রেখেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর মৃত্যুর সংবাদ শুনে তার বাড়ি গদখালীতে ছুটে যান ও ফোনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে যাওয়া লায়লা পারভীন সেঁজুতি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, আগামি উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এসএম আলতাফ হোসেন লাল্টু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জোহরের নামাজের পর কলারোয়া কেন্দ্রিয় জামে মসজিদের সামনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।  সোমবার জোহরের নামাযবাদ কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাস্ট্রীয় মর্যদায় পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও ‘গার্ড অব অনার’ প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি কৃষ্ণা রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাইজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সাতক্ষীরা-à§§ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও আ. লীগের পক্ষ থেকে মরহুমের প্রতি  শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পন করেন আ.লীগ নেতা পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহিদুল ইসলাম।

জানাযা নামাজ পূর্বক আলোচনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন ঢাকায় অবস্থানরত তালা- কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মরহুমের পুত্র মফিজুল ইসলাম লাভলু, প্রভাষক তৌহিদুর রহমান। মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজে অংশ নেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ, বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যা: এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, পৌর বাজার কমিটির সভাপতি আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এড. আশরাফুল আলম বাবু, সমাজসেবক মুনছুর আলী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুমসহ মুক্তিযোদ্ধাগণ, সুধীজন, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য মুসল্লী। জানাযা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

জানাযা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীকে পৌর সদরের গদখালি গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর