সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

A garage mechanic is making various types of Miniature Art, শিল্পী মেকানিকের নানা কাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করেছেন আইটিআই কোর্সও। তবে ছোট থেকে শিল্পের প্রতি দক্ষতা অসাধারণ।

X

প্রসেনজিৎ

প্রসেনজিৎ কর 

পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে সন্ধ্যা গ্যারেজে হাড় ভাঙানি খাটুনি। সকাল থেকেই কাজে লেগে পড়া। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মোটর বাইক সারাইয়ের কাজ। কিন্তু রাত হলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ছোট্ট লাইট জেলে চলে তার শিল্পকর্ম।

খুব ছোট জিনিসের উপর ফুটিয়ে তোলেন নানা ছবি। কখনও আবার পালকের উপর ঠাঁই পায় বিভিন্ন বিখ্যাত মানুষদের প্রতিকৃতি। ছোট থেকেই শিল্পকে ভালবাসা তাঁর। প্রতিদিন শিল্পের মধ্যে দিয়ে নতুন কিছু করার ভাবনা বারবার ভাবিয়ে তুলত তাঁকে। একের পর এক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা এবং শিল্পে নতুন নতুন জিনিস আবিষ্কার এনে দিয়েছে সম্মান। সবার কাছে করেছে প্রতিষ্ঠিত। পেশাগতভাবে শুধু যে গ্যারেজে কাজ করা তা নয়, শিল্পের নানা আবিষ্কার মুগ্ধ করেছে সকলকে।

আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্য়ায় কত টাকা পেনশন পান? এটা জানলে আপনি অবাক হবেনই, গ্যারান্টি

যেমন তাঁর মেকানিকের কাজে শিল্প নিপুণতা, যত্ন সহকারে সারিয়ে তোলে বিভিন্ন মোটরসাইকেল, তেমনই আবার রাত জেগে রং তুলির আঁচড় কেটে ফুটিয়ে তুলে নানা ছবি। কখনও মুসুর ডালে, আবার কখনও চালের উপর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি। পেয়েছেন সম্মান।

পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের শিল্পী প্রসেনজিৎ কর। গ্রামে থেকে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনির পর রাতে চলে তাঁঁর শিল্প কর্ম।প্রসেনজিৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বাসিন্দা। দীর্ঘ ২৫ বছর ধরে মাইক্রো আর্ট-এর কাজ করছেন তিনি। মিনিয়েচার আর্টে এসেছে নানা সম্মান।

কখনও পেন্সিলের শিশ কেটে নানা ছবি, প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ। কখনও আবার পালকের উপর ফুটিয়ে তুলেছেন ভারতের রাষ্ট্রপতি থেকে ক্রিকেটের গৌরব সৌরভ গাঙ্গুলীকে, আবার চালের দানার উপর সপরিবারে দশভূজার ছবি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মিলল না সুযোগ! ওডিআই কেরিয়ার শেষ ভারতীয় তারকার?

বাবার দোকানে মেকানিক্যাল মিস্ত্রির কাজ করেন। পেশাগতভাবে সেই কাজ করেই দিন কাটে। তবে প্রতিদিনই চলে তাঁর নানা প্রতিভার বিকাশ। কাজের পর পরিবার সামলে উঠে চলে ছবি আঁকার কাজ। অবসর সময়ে ছবি আঁকেন। চক কেটে নানা প্রতিকৃতি ফুটিয়ে তোলা কিংবা পেন্সিল কার্ভিং এর মধ্য দিয়ে নানা মণীষীর মূর্তি বানিয়েছেন তিনি।

প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করেছেন আইটিআই কোর্সও। তবে ছোট থেকে শিল্পের প্রতি দক্ষতা এবং শিল্পকে নিয়ে নতুন নতুন ভাবনায় বদ্ধপরিকর ছিলেন তিনি। তবে সংসার চালাতে করতে হয় মেকানিকের কাজ।

রঞ্জন চন্দ

Next Article

Purulia News : ১৭ দিন পর সাফল্য, বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ‘রয়্যাল বেঙ্গল টাইগার’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর