Last Updated:
মুম্বই: সম্প্রতি ‘বিগ বস ১৮’-র দুর্ধর্ষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁকে সাদরে স্বাগত জানিয়েছিলেন স্বয়ং সলমন খান। আসলে পুত্র জুনেইদ খানের আসন্ন ছবি ‘লাভইয়াপ্পা’-র প্রচারে এসেছিলেন আমির। এই ছবিতে জুনেইদের সঙ্গে দেখা যাবে আরও এক স্টারকিড খুশি কাপুরকেও।
সেখানে বেশ খোশমেজাজেই দেখা যায় বলিউডের দুই সুপারস্টারকে। আলাপচারিতা হয় তাঁদের। মজা করে সলমন আমিরকে প্রশ্ন করেন যে, তাঁর নতুন কোনও প্রেমিকা হয়েছেন না কি! এই মজাদার প্রশ্নের ফলেই সেখানে এক মজার সেগমেন্ট চলে আসে। যেখানে আমির আর সলমনকে একে অপরের ফোন চেক করতে হয়। স্মৃতির সরণি বেয়ে আমির বলেন য, একই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে একসঙ্গে পড়তেন তাঁরা।
আরও পড়ুন: শাহরুখ-ভক্তদের জন্য দারুণ খবর, এবার ওটিটি-তে দেখা যাবে বাদশাকে! কোথায়?
এদিকে সলমন যখন আমিরের ফোন স্ক্রোল করছেন, তখন অভিনেতার প্রাক্তন দুই স্ত্রী রিনা আর কিরণের প্রসঙ্গ উত্থাপন করেন জুনেইদ। সলমনের উদ্দেশ্যে প্রশ্ন করে বসেন যে, “দু’-দু’টো প্রাক্তন স্ত্রীর গালিগালাজ কি আপনি পড়তে পারবেন?” আর আমির-পুত্রের এই প্রশ্ন শুনে হাসির রোল পড়ে যায় দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: এমনও সম্ভব! আজীবন কারাবাসের সাজা পেয়ে জেলে ঢুকেই যা বলল সঞ্জয়, চোখ কপালে উঠল সকলের
এরপর আমিরের ফোন ঘাঁটতে গিয়ে ফোনের ওয়ালপেপারে সলমন দেখেন অভিনেতার পুত্র আজাদের ছবি। এরপর ফোন আনলক করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে তা আমিরকে ফিরিয়ে দেন। এই সময় দুজনের মধ্যে আবার মজাদান খুনসুটি হয়। সলমনের ব্লকড কন্ট্যাক্টের বিষয়ে মজার ভঙ্গিতে জানতে চান আমির।
এর পাশাপাশি সলমন স্মৃতিচারণ করেন। আসলে সলমনের সঙ্গে কাজ না করার প্রতিজ্ঞা করেছিলেন আমির। আসলে যখন তাঁরা একসঙ্গে কাজ করতেন, তখন আমিরকে প্রচুর অপেক্ষা করতে হত, কারণ সলমনের হাতে হয়তো তখন রয়েছে ১৩টি ছবি। মজাদার আড্ডার পাশাপাশি বিগ বসের পরের সিজনে অংশগ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আমির। তিনি জানান যে, সলমন এবং শাহরুখ দুজনের সঙ্গেই থাকতে চান।
এটা শুনে সলমন মজা করে বলেন যে, “তাহলে তো তিন জনের মধ্যে একজনই জীবিত অবস্থায় বাইরে বেরোবে!” এখানেই শেষ নয়, এরপর মঞ্চে বাইকে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সেই কিংবদন্তি দৃশ্য রিক্রিয়েট করেন আমির-সলমন। এদিকে তখন বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দর্শকরা। এমনকী ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়েলের প্রস্তাবও রাখেন আমির। প্রসঙ্গত, ‘বিগ বস ১৮’-এ ভিভিয়ান ডিসেনা এবং রজত দালালকে হারিয়ে জয়ীর শিরোপা উঠেছে করণবীর মেহরার মাথায়।
Kolkata,West Bengal
January 22, 2025 2:33 PM IST
Aamir Khan Bigg Boss: একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ-আমির-সলমনকে? বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ার আগে জানুন
Next Article
Saif Ali Khan: মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অর্থের, মরিয়া হয়েই বড়লোকদের বাড়িতে ডাকাতির ছক ! জেরায় কবুল করল সইফের হামলাকারী