শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

Akash Deep- ভারতীয় পেসার আকাশদীপের দিদি এবার ভাইকে বললেন তুই দেশকে জেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন


Last Updated:

Akash Deep Sister- এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন আকাশদীপ। তিনি এখন গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে হিরো। সেই আকাশদীপ কিন্তু অনেক আগেই আরেকজনের চোখে তারকা। তিনি আকাশদীপের দিদি।

News18News18
News18

কলকাতা : কয়েক মাসের ব্যবধানে বাবা ও দাদার মৃত্যু। পায়ের তলার মাটি টলে গিয়েছিল তাঁর। পরিবারের সবার তখন শোকের সঙ্গে দুঃশ্চিন্তা। ঠিক তখনই একার কাঁধে দায়িত্ব তুলে নেন বাড়ির ছোটছেলে আকাশদীপ। সেই থেকে তাঁর ছোটা শুরু। সেই থেকে তিনি ঘর ছেড়ে লড়াইয়ে নেমেছেন।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন আকাশদীপ। তিনি এখন গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে হিরো। সেই আকাশদীপ কিন্তু অনেক আগেই আরেকজনের চোখে তারকা। তিনি আকাশদীপের দিদি। এজবাস্টনে দুরন্ত পারফর্ম করেই আকাশদীপ বলেছিলেন, ক্যানসার আক্রান্ত দিদিকে এই জয় উৎসর্গ করেছেন। এবার সেই দিদি ভাইয়ের ডাকে সাড়া দিলেন।

এদিন ‘ইন্ডিয়া টুডে’-কে এক সাক্ষাৎকারে আকাশদীপের দিদি অখণ্ড জ্যোতি সিংহ বলেছেন, “ওর জন্য সবাই গর্বিত। ভাইকে নিয়ে আমিও গর্বিত। ওকে বলতে চাই, আমি ঠিক আছি। তুই আমার জন্য চিন্তা করিস না। এভাবেই দেশকে জেতা।” জ্যোতি জানিয়েছেন, পরিবারের সকলে একসঙ্গে বসে আকাশদীপের খেলা দেখেছেন।

এর মধ্যে আরও একটি ঘটনা রয়েছে। ক্যানসার আক্রান্ত হওয়ার পর জ্যোতি সে কথা নিজে কাউকে জানাননি। এদিকে ম্যাচ শেষে আকাশ টেলিভিশনে দিদির অসুস্থতার কথা জানিয়েছে। এই ব্যাপারে জ্যোতি কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন। তবে ভাইয়ের উপর রাগ করেননি। জ্যোতি বলেন, “ভাই আমাকে কতটা ভালবাসে সেটা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে। ওর সবচেয়ে কাছের মানুষ আমি।”

বাংলা খবর/ খবর/খেলা/

Akash Deep : ক্যানসার আক্রান্ত, অসুস্থ শরীরেও ভাইয়ের জন্য ‘মেসেজ’ আকাশদীপের দিদির! শুনে গর্ব হবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর