Last Updated:
আলিপুরদুয়ার: মুজনাই এলাকায় মানুষ-বন্যপ্রাণী সংঘাত চলছে। হাতি প্রায় রোজ এখানে বের হয়। সংঘাত নয় সামঞ্জস্যতা থাকুক এই বার্তা দিতে চাইছে বন দফতর।মানুষ-বন্যপ্রাণী সংঘাত মোকাবিলায় সচেতনতা অভিযান চলছে মুজনাই চা বাগানের বিভিন্ন এলাকায়। জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগাধীন মাদারিহাট রেঞ্জের উদ্যোগে আয়োজিত হয়েছে এই সচেতনতা অভিযান। লেপার্ডের উপস্থিতি, পাশাপাশি হাতি ও বুনো মোষের সঙ্গে সংঘাতের বিষয়গুলি নিয়ে সচেতন করা হচ্ছে সকলকে।
এই সচেতনতা অভিযানে চা বাগানের শ্রমিকরা অংশগ্রহণ করেন। সংঘাত প্রশমিত করতে এবং মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় সম্প্রদায়কে সতর্কতামূলক ব্যবস্থা, নিরাপদ আচরণ এবং বন্যপ্রাণীর সংস্পর্শে এলে সময়মতো রিপোর্ট করার গুরুত্ব সম্পর্কে অবহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: ঝাঁপ বন্ধ ফটো স্টুডিওর মালিকরা এখন সংসার চালাতে কি করছেন জানেন? জানলে অবাক হবেন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে একটি টিম নিয়োগ করেছে। সংঘাতের সমাধানের পথ খুঁজে বের করছে বন বিভাগ।
Annanya Dey
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 06, 2025 4:42 PM IST
Cooch Behar News: হাতে মাত্র ১৫ দিন! তারপরেই ভ্যানিশ হয়ে যাবে হাজার হাজার পরিবারের মাথা গোঁজার ঠাঁই