*রান্নাবান্না করার জন্য হেঁশেলে নানা রকমের বাসনপত্র এনে রাখা হয়। স্টিল, আলুমিনিয়াম, কাচ থেকে শুরু করে নন স্টিক সব। এগুলোর মধ্যে মধ্যবিত্তের হেঁশেলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম আর স্টিল। যাঁরা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করেন তাঁরা নিজের অজান্তেই অনেক ভুল করেন। এমন কয়েকটি খাদ্যবস্তু আছে যেগুলো অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে সেগুলো ওই ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই তাঁদের কয়েকটা কথা জেনে রাখা ভাল। প্রতীকী ছবি।