মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

America Rejects Indian Mangoes: দাম প্রায় সাড়ে চার কোটি, ভারত থেকে পাঠানো বাক্স বাক্স আম বাতিল করল আমেরিকা! কেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫২ সময় দেখুন


Last Updated:

যেহেতু আম ফিরিয়ে আনার খরচও বিপুল এবং সেগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই আমমেরিকাতেই সেগুলি নষ্ট করে ফেলার বিষয়ে সম্মতি দিয়ে দেন ভারতীয় ব্যবসায়ীরা৷

ভারতীয আম বাতিল করল আমেরিকা এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷ ভারতীয আম বাতিল করল আমেরিকা এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
ভারতীয আম বাতিল করল আমেরিকা এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷

ভারত থেকে পাঠানো প্রায় সাড়ে চার কোটি টাকার আম বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ এর ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন আম রপ্তানিকারী ভারতীয় ব্যবসায়ীরা৷ ওই বিপুল পরিমাণ আম আমেরিকাতেই নষ্ট করে ফেলা হবে৷

জানা গিয়েছে, ভারত থেকে ওই আমের রপ্তানি করার সময় ব্যবসায়ীরা প্রয়োজনীয় ফরম ঠিক মতো পূরণ না করার কারণেই আমগুলি আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি৷ মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদেরকে এমনই জানিয়েছে৷ সেখানে দাবি করা হয়েছে, আমের সঙ্গে প্রয়োজনীয় নথি ঠিকমতো না থাকার কারণেই সেগুলি আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না৷

দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে প্রায় ৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪.২ কোটি টাকা) মূল্যের ওই আমের বরাত দেওয়া হয়েছিল আমেরিকা থেকে৷ কিন্তু কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা বিমানবন্দরে পৌঁছনো পর আমের ১৫টি শিপমেন্টকে আমেরিকায় প্রবেশের অনুপযুক্ত বলে জানিয়ে দেয় মার্কিন কর্তৃপক্ষ৷ ভারতীয় রপ্তানিকারীদের প্রস্তাব দেওয়া হয়, ওই আম হয় নিজেদের খরচায় ভারতে ফিরিয়ে নিতে হবে নাহলে আমেরিকাতেই সেগুলি নষ্ট করে ফেলা হবে৷

ওই সমস্ত আমই মহারাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে৷ যেহেতু আম ফিরিয়ে আনার খরচও বিপুল এবং সেগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই আমমেরিকাতেই সেগুলি নষ্ট করে ফেলার বিষয়ে সম্মতি দিয়ে দেন ভারতীয় ব্যবসায়ীরা৷

আমেরিকায় আম রফতানির আগে সেগুলির বাধ্যতামূলক ইরেডিয়েশন করতে হয়৷ এর ফলে ফলের ভিতরে থাকা পোকা নষ্ট হয়ে যায়, আম বেশিদিন টাটকাও থাকে৷ গত ৮ এবং ৯ মে মহারাষ্ট্রে মার্কিন কৃষি বিভাগ অনুমোদিত একটি কেন্দ্রে আমগুলির ইরেডিয়েশন করানো হয়৷ তার পরই সেগুলিকে আমেরিকায় পাঠানো হয়৷ তা সত্ত্বেও আমগুলিকে বাতিল করেছে মার্কিন প্রশাসন৷

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়েছে, আমের রফতানি করার জন্য যে পিপিকিউ২০৩ ফর্ম পূরণ করতে হয়, তা ঠিক মতো পূরণ হয়নি৷ ফলে ওই আম হয় নতুন করে যাবতীয় প্রক্রিয়া পূরণ করে রফতানি করতে হবে নাহলে নষ্ট করে ফেলতে হবে৷

ভারতীয় ব্যবসায়ীদের অবশ্য দাবি, প্রশাসনিক ভুলেই এই বিপুল ক্ষতির মুখে পড়তে হল তাঁদের৷ ওই ব্যবসায়ীর দাবি, মহারাষ্ট্র স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের আধিকারিকরা আমেরিকার কৃষি বিভাগের আধিকারিকের নজরদারিতে ইরেডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করেন৷ নথি সংক্রান্ত জটিলতা থাকলে কেন তাঁদের আম বিমানে করে আমেরিকায় পাঠানো সবুজ সঙ্কত দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর