মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Amit Shah In Rajyasabha: ভারতকে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে তুলনা! ছাব্বিশেই সাফ হবে মাওবাদ…রাজ্যসভায় দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা অমিত শাহের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’

News18News18
News18

নয়াদিল্লি: পাক জঙ্গিদের বিরুদ্ধে এখনও ‘জিরো টলারেন্স’ নীতির কড়া অবস্থানেই অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ তাঁদের সরকারি নীতির কারণেই উপত্যকায় সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা ৭০ শতাংশ কমে এসেছে৷ আমেরিকা এবং ইজরায়েলের মতো ভারতও নিজের দেশের সীমান্তরক্ষায় একচুলও রফা করার পক্ষপাতী নয়৷ শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই জম্মু-কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং মাওবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান এবং নীতির বিস্তৃত ব্যাখ্যা দিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷

এদিন রাজ্যসভার একটি আলোচনায় অংশগ্রহণ করাকালীন শাহ জানান, উপত্যকায় সন্ত্রাসবাদ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও অনুপ্রবেশ এখনও একটা বড় সমস্যা৷ যদিও উরি বা পুলওয়ামার মতো যে কোনও আক্রমণের জরুরি জবাব দিতে সদা প্রস্তুত মোদি সরকার৷ জঙ্গি দমনের বিষয়ে পূর্বতন সরকারগুলি ‘দুর্বল নীতি’ প্রণয়ন করেছিল বলে এদিন আবারও কটাক্ষ করেন শাহ৷

আরও পড়ুন: বাংলোয় আগুন লাগতেই ‘পর্দাফাঁস’…! হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার দিস্তা দিস্তা ক্যাশ টাকা

রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’

আরও পড়ুন: ৮০০ টাকায় মাংস কাটার ছুরি, ৩০০ টাকায় খুর! স্বামীকে খুন করে ১৫ টুকরো করতে কী কী প্ল্যান করেছিল মুসকান?

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালে ভারতীয় দণ্ডবিধিরক ৩৭০ ধারা বাতিল করার পরেই বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে শান্তি পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেখানে G20 সম্মেলন হচ্ছে, সন্ধেবেলা সিনেমা হল খোলা থাকছে৷ ১০ বছর আগেও যেখানে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নায়কোচিত সম্মান দেওয়া হত, সেখানে এখন জঙ্গি অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আত্মীয়দের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্য৷

এদিন রাজ্যসভায় ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ ধুয়েমুছে সাফ করে দেওয়ারও অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দেশ/

Amit Shah In Rajyasabha: ভারতকে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে তুলনা! ছাব্বিশেই সাফ হবে মাওবাদ…রাজ্যসভায় দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা অমিত শাহের

Next Article

Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর