মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

and-whatsapp-launch-chatbot-helpline-for-tele-consultation-in-hinterland | WhatsApp-এই পাবেন ডাক্তার! শুধু একটা ‘Hi’ লিখলেই মিলবে পরামর্শ – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
and-whatsapp-launch-chatbot-helpline-for-tele-consultation-in-hinterland | WhatsApp-এই পাবেন ডাক্তার! শুধু একটা ‘Hi’ লিখলেই মিলবে পরামর্শ – News18 Bangla


WhatsApp Update News: এবার আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ডাক্তার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (Ministry of Electronics and Information Technology) কমন সার্ভিস সেন্টার (সিএসসি) স্বাস্থ্যসেবা ডেস্ক স্থাপন করেছে। এর অধীনে হোয়াটসঅ্যাপে একটি ডেডিকেটেড চ্যাটবট (chatbot) ভিত্তিক হেল্পলাইন চালু করা হয়েছে, যা ভারতের গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের জন্য সহায়ক হবে। এই হেল্পলাইন হোয়াটসঅ্যাপে টেলি-পরামর্শ সুবিধা প্রদান করবে। একে সিএসসি হেলথ সার্ভিস (CSC Health Services Helpdesk) হেল্পডেস্ক বলা হচ্ছে।

নতুন এই পরিষেবা সামাজিক এবং অর্থনৈতিক ভাবে সমস্ত স্তরের মানুষের কাছে ডিজিট্যাল মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে জানিয়েছে সিএসসি হেলথ সার্ভিস। ডাক্তারদের পরামর্শ থেকে শুরু করে কোভিড-১৯ (COVID-19) সম্পর্কিত বিস্তৃত সংস্থানগুলি অ্যাক্সেস করা এবং তাদের প্রশ্নের সমাধান করা সহজ করে তুলবে। এটি দাবি করে যে হোয়াটসঅ্যাপ হেল্পডেস্ক ব্যবহারকারীদের সাধারণ স্বাস্থ্যের পাশাপাশি COVID-19 সম্পর্কিত ক্ষেত্রে তাদের নির্দিষ্ট স্বাস্থ্যের চাহিদার উপর ভিত্তি করে একজন উপযুক্ত ডাক্তারের কাছে গাইড করবে।

আরও পড়ুন – ল্যাপটপে জল পড়ে গিয়েছে? মুহূর্তে এই কাজগুলি করলে হবে না কোনও ক্ষতি

এখান থেকে যে কোনও পরিষেবার জন্য কোনও খরচ নেলাগবে না, মানে ব্যবহারকারীরা বিনামূল্যে হোয়াটসঅ্যাপে CSC স্বাস্থ্য পরিষেবা হেল্পডেস্ক (CSC Health Services Helpdesk) অ্যাক্সেস করতে পারবেন। হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই পরামর্শ পাওয়া যাবে। সিএসসি হেল্প ডেস্ক-এর সুবিধা পেতে ব্যবহারকারীদের +917290055552 নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে। এর পর নিজের চাহিদা মতো নির্দিষ্ট অপশনটি বেছে নিতে হবে।

আরও পড়ুন – WhatsApp Undo Status: ভুল করে পোস্ট দিয়ে ফেলেছেন, চিন্তা নেই মোছা যাবে সেকেন্ডে

সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া (CSC Health Services Helpdesk) লিমিটেডের সিইও দীনেশকুমার ত্যাগী, বলেছেন, ‘গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিকাঠামোগত পরিষেবাগুলি পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। CSC এর টেলি-হেলথ কনসালটেন্সি একেবারে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করি যে WhatsApp-এ এর সম্প্রসারণ আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ আরও সহজলভ্য হয়ে যাবে। উল্লেখযোগ্য, এই CSC স্বাস্থ্য পরিষেবা হেল্পলাইনটি ইনফোবিপ টেকনোলজিস (Infobip Technologies) দ্বারা তৈরি করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর