মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Anganwadi: বাজার থেকে কিনতে হচ্ছে না! পঞ্চায়েতে উৎপাদিত ডিমই যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Anganwadi: দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের পোল্ট্রি ফার্মে উৎপাদিত ডিমই পুষ্টি জোগাচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র-সহ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ওই ডিম মেলায় উপকৃত হচ্ছে ওই অঞ্চলের স্কুল গুলি।

+

পঞ্চায়েতের

পঞ্চায়েতের পোল্ট্রি ফার্ম

পশ্চিম বর্ধমান( দুর্গাপুর): দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের পোল্ট্রি ফার্মে উৎপাদিত ডিমই পুষ্টি জোগাচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র-সহ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ওই ডিম মেলায় উপকৃত হচ্ছে ওই অঞ্চলের স্কুল গুলি।পাশাপাশি ডিম বিক্রি করে আয় বৃদ্ধি হচ্ছে পঞ্চায়েতের। পঞ্চায়েতের দাবি, ওই অঞ্চলটির মাটি অনুর্বর ও  কাঁকুড়ে হওয়ায় তেমনভাবে চাষাবাদ হয় না। পঞ্চায়েতের নিজস্ব প্রায় ১০ বিঘা জমি রয়েছে। পঞ্চায়েত ওই জমিতে সরকারি টাকা ব্যয় করে নানা রকমের প্রকল্প গড়ে তুলেছে।

আরও পড়ুনঃ ‘ছোটবেলায় পাইনি, আফসোস ছিল’, কোন আফসোসের কথা মনে পড়ল মমতার? বীরভূমের সভা থেকে যা বললেন মুখ্যমন্ত্রী

সরকারি টাকা ব্যয় করা হয়েছে পঞ্চায়েতের আয়ের আশায়। আর সেই মত সেখানে প্রায় এক বছর আগে গড়ে তোলা হয়েছিল পোল্ট্রি ফার্ম তথা লেয়ার ফার্ম। যেখানে বাণিজ্যিক ভাবে লেয়ার মুরগি গুলিকে চাষ করা হচ্ছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,বিশাল ওই ফার্মে প্রায় ১৬০০ টি লেগহর্ন মুরগি রয়েছে। ১৬০০ মুরগি থেকে প্রতিদিন যে  ডিম উৎপাদন হয় সেই ডিম শিশু শিক্ষা কেন্দ্র-সহ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলিতে সরবরাহ করা হয়ে থাকে।

প্রায় ২২ টি শিশুশিক্ষা কেন্দ্র রয়েছে ওই পঞ্চায়েত এলাকায়। প্রতি ডিম পিছু দাম মাত্র পাঁচ টাকা। যা বাজার মূল্যের চেয়ে প্রায় তিন টাকা করে দাম কম পড়ে। মিড-ডে- মিলে কেন্দ্র সরকারের বর্ধিত বরাদ্দ অর্থ পড়ুয়া পিছু অনেক কম। টানাটানির মধ্যেই কোনও রকমে শিশুশিক্ষা কেন্দ্র সহ বিদ্যালয় গুলি পড়ুয়াদের মিড-ডে- মিলের খাবার জোগায়। পঞ্চায়েত থেকে স্বল্প মূল্যে ওই ডিম মেলায় উপকৃত হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র সহ বিদ্যালয় গুলি।

প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সীতারাম রুইদাস জানান,পঞ্চায়েতে প্রচুর টাকা খরচ তো হয় কিন্তু আয় নিয়ে কোনও ভাবনাচিন্তা করা হয়না। এই পোল্ট্রি ফার্ম তৈরি করে পঞ্চায়েতের একটা আয় হচ্ছে। আর এই ডিম অন্য ডিমের তুলনায় অনেক বেশি খাদ্যগুণ সম্পন্ন ও সুস্বাদু। যা শিশু-সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা প্রসূতি ও গর্ভবতী মায়েদের জন্য অনেক বেশি পুষ্টিকর।

দীপিকা সরকার 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর