সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

Anubrata Mondal ২১ জুলাইয়ের প্রস্তুতির জন্য জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের! থাকবেন অনুব্রত মণ্ডল? Special meeting held for 21 July preparation of TMC before 2026 Assembly Election in West Bengal

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮২ সময় দেখুন


Last Updated:

Anubrata Mondal: ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ। ২১ জুলাই শহিদ সমাবেশ থেকেই ২৬-এর ঢাকে কাঠি পড়বে বলে জানা গিয়েছে। সেই জন্যই জেলার নেতাদের নিয়ে বৈঠক।

কী বললেন মুখ্যমন্ত্রীকী বললেন মুখ্যমন্ত্রী
কী বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ। ২১ জুলাই শহিদ সমাবেশ থেকেই ২৬-এর ঢাকে কাঠি পড়বে বলে জানা গিয়েছে। ২১শে জুলাইয়ের বার্ষিক সমাবেশ ঘিরে প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে হাজির থাকবেন রাজ্যের একাধিক শীর্ষ নেতা।

এই সমাবেশ থেকেই বিধানসভা ভোটের লড়াই শুরু করবে তৃণমূল। তাই সমস্ত জেলা থেকেই ব্যাপক জমায়েত চাইছে শাসক দল, এতে যেমন দলীয় নেতৃত্বের মনোবল বাড়বে তেমন বিরোধীদেরও বার্তা দেওয়া যাবে।

পাশাপাশি ভাইরাল অডিও-কাণ্ডের পরে প্রথমবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সেখানেই কোর কমিটির সদস্য হিসাবে হাজির থাকবেন অনুব্রত।

বীরভূম নিয়ে বিশেষ বার্তা দেওয়া হতে পারে আজকের বৈঠকে। দলের নির্দেশে ক্ষমা চাইলেও, অনুব্রতর বক্তব্য নিয়ে বিব্রত হতে হয়েছে দলকে। এই অবস্থায় প্রস্তুতি সমাবেশে তাকে নিয়ে বিশেষ বার্তা থাকে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের। সমাবেশের জন্য বদলে ফেলা হল প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Anubrata Mondal: ২১ জুলাইয়ের প্রস্তুতির জন্য জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের! ছিলেন অনুব্রত মণ্ডলও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom