Last Updated:
কলকাতা: সোমবার বিধানসভার ধস্তাধস্তি নিয়ে বিধানসভার অভ্যন্তরে বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সোমবারের অশান্তির জেরে যে সব নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন, তাদের সঙ্গে দেখা করেন তিনি। সেই সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী স্পিকারকে এই প্রসঙ্গে বলেন সোমবারের অশান্তির জন্য যারা দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেই সঙ্গে বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কাল আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল”।
তারপরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন “আমি বলছি না যে আপনি বেতন কাটুন। কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন”।
এর পাশাপাশি সোমবার যারা আহত হয়েছে তাদের জন্য সহমর্মিতা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “যারা আহত হয়েছেন আমি ইশ্বরের কাছে প্রার্থনা করবো তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন”। প্রসঙ্গত, মঙ্গলবারই ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন, এই দিনও বিধানসভা অধিবেশন বয়কট করেছিল বিজেপি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 24, 2025 5:07 PM IST
Assembly news: বিধানসভায় ধস্তাধস্তির ঘটনায় আহত কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নিতে বললেন স্পিকারকে