মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: জয়সওয়াল দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল ‘You always have the gun to your head’: Ravi Shastri on life as Team India head coach | Cricket News Soni Razdan Shares Mahesh Bhatt’s Reaction To Ranbir Kapoor’s Ramayana, Calls Him A Proud Father-In-Law | Bollywood News আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১

Astronauts stuck using diaper: ভেঙে গিয়েছে শৌচাগার, মহাশূন্যে মহাকাশচারীদের দিন কাটছে ডায়াপারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
Astronauts stuck using diaper: ভেঙে গিয়েছে শৌচাগার, মহাশূন্যে মহাকাশচারীদের দিন কাটছে ডায়াপারে


কেপ কানাভেরাল : আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (International Space Station) থেকে এই সপ্তাহান্তেই পৃথিবীতে ফিরে আসার কথা কয়েক জন মহাকাশচারীর৷ কিন্তু তাঁদের ক্যাপসুলে শৌচাগার ভেঙে গিয়েছে৷ ফলে মহাকাশচারীদের সময় কাটছে ডায়াপার পরেই (Astronauts stuck using diaper)৷ তবে নাসা-র (NASA) মহাকাশচারী মেগান ম্যাকআর্থার এই পরিস্থিতি সামলানো সম্ভব বলেই জানিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘মহাকাশযাত্রা সব সময়েই ছোটখাটো চ্যালেঞ্জে ভরপুর৷ এটাও সেই চ্যালেঞ্জের মধ্যে একটি৷ তাই এটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না৷’’ ২০ ঘণ্টারও বেশি সময় তাঁরা কাটিয়ে ফেলেছন ডায়াপার পরেই৷

মেগান ছাড়াও এই অভিযানে সামিল জাপানের আকিহিতো হোশিদে, নাসার শেন কিমব্রো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেস্ক৷ সংবাদমাধ্যমকে পেস্ক জানিয়েছেন, স্পেস স্টেশনের পাওয়ার গ্রিড মেরামত-সহ একাধিক কাজের জন্য তাঁরা স্পেসওয়াক করেছেন৷ কাজের মধ্যে ছিল টয়লেট মেরামতির পর্বও৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ অগত্যা ডায়াপার পরা ছাড়া অন্য উপায় ছিল না৷

আরও পড়ুন : সূর্যের এই অংশের তাপমাত্রা ১০ লক্ষ ডিগ্রি °C, NASA এখানে পাঠাচ্ছে জুতোর বাক্স

স্পেস এক্স-এর ক্যাপসুলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে তাঁরা পৌঁছেছিলেন গত ২৮ এপ্রিল৷ খাবার দাবারের দিকেও রয়েছে চমক৷ এই প্রথম মহাকাশ  গবেষণা কেন্দ্রে লঙ্কার ফলন হয়েছে মহাকাশচারীদের হাতে৷ সেই লাল ও সবুজ লঙ্কা দিব্যি ট্যাকোতেও দিয়েছেন তাঁরা৷

আরও পড়ুন : ভাল লাগছে না? জেনে নিন কীভাবে ফের ফিরে যাবেন Windows 10-এ

গত ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ট্যুইটারে ছবি শেয়ার করেছিল মহাকাশে চাষ করা লঙ্কা-সহ ট্যাকোর ছবি৷ মহাকাশবিজ্ঞানীদের গবেষণার মধ্যে একটি অংশই ছিল এই চাষ৷ গবেষণা পর্বের পোশাকি নাম ছিল ‘প্ল্যান্ট হ্যাবিট্যাট-০৪’৷

আরও পড়ুন : পুরনো মেশিন ? ঠিকই ইনস্টল করা যাবে Windows 11; জেনে নিন কী ভাবে

মহাকাশবিজ্ঞানী মেগান ম্যাকআর্থারের ট্যাকো-সহ ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন নেটিজেনরা৷ অনেকেই জানতে চান, কীভাবে এই অসাধ্যসাধন হল৷ অনেকেরই প্রশ্ন ছিল, মাইক্রোগ্র্যাভিটিতে কী করে ট্যাকোর মধ্যেই অবস্থান করছিল মহাকাশে চাষ করা লঙ্কাগুলি৷

আর এক ট্যুইটারেত্তি জানতে চান, কী করে মহাকাশচারীরা লঙ্কা কুচি করলেন? ছোট ছোট টুকরোগুলি চারদিকে শূন্যে ভাসতে শুরু করেনি? প্রশ্ন তাঁর৷ অনেকে আবার ভেবেছিলেন আরও কিছুটা এগিয়ে৷ তাঁদের দূরতম কল্পনা ছিল, মহাশূন্যে তৈরি ট্যাকো ভবিষ্যতে নিামে বিক্রি হবে চড়া দামে৷ বিজ্ঞানীদের এই সাফল্যে উৎসাহিত হয়ে কোনও নেটিজেনের পরামর্শ, মহাকাশে এ বার পোলট্রি ফার্মও খোলা হোক৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর