Last Updated:
কাঁথি: কাঁথিতে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর ঘটনা। রাতে স্থানীয় এক ক্লাবের ফাংশন চলাকালীন নাচানাচি নিয়ে কথা কাটাকাটি বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
সেই সময়ই আচমকাই এক যুবক অন্য এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। খুনে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় আচমকাই এক যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আর এক যুবক।
ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক (২৫) নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই আহত যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস (ওরফে পাশা)। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা কাঁথির পাঁচ নম্বর ওয়ার্ডের খড়্গচন্ডী শ্মশানের কাছে। গভীর রাতের ঘটনা।
আরও পড়ুন: ‘বিরলের মধ্যে বিরলতম নয়’, আদালতে এখনও সওয়াল সঞ্জয়ের মহিলা আইনজীবীর! ফাঁসি চায় সিবিআই
কাঁথি থানার অদূরে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে। মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আরও পড়ুন: ২০৩০ সাল পর্যন্ত এই তিন বিশ্ববিদ্যালয় থেকে PhD করা যাবে না, নিষেধাজ্ঞা জারি ইউজিসি-র
কাঁথির এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টার নাগাদ দুই বন্ধুর বচসা হয় তারপর ধারালো অস্ত্রের কোপ মারে গলায়, তারপর যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টির মোটিভ জানার আরো চেষ্টা করছে পুলিশ।
Kolkata,West Bengal
January 20, 2025 2:25 PM IST
Jatra: সরকার ইচ্ছে করলেই হবে! নতুন নতুন স্বপ্ন নিয়ে যাত্রা টিকিয়ে চলেছেন এই শিল্পীরা