মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News: এতদিন গলায় গলায় বন্ধু, শেষে এই পরিণতি? কাঁথিতে চাঞ্চল্যকর ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ সময় দেখুন



Last Updated:

Bangla News: একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় আচমকাই এক যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আর এক যুবক। কেন?

প্রতীকী ছবি

কাঁথি: কাঁথিতে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর ঘটনা। রাতে স্থানীয় এক ক্লাবের ফাংশন চলাকালীন নাচানাচি নিয়ে কথা কাটাকাটি বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

সেই সময়ই আচমকাই এক যুবক অন্য এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। খুনে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় আচমকাই এক যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আর এক যুবক।

ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক (২৫) নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই আহত যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস (ওরফে পাশা)। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা কাঁথির পাঁচ নম্বর ওয়ার্ডের খড়্গচন্ডী শ্মশানের কাছে। গভীর রাতের ঘটনা।

আরও পড়ুন: ‘বিরলের মধ্যে বিরলতম নয়’, আদালতে এখনও সওয়াল সঞ্জয়ের মহিলা আইনজীবীর! ফাঁসি চায় সিবিআই

কাঁথি থানার অদূরে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে। মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন: ২০৩০ সাল পর্যন্ত এই তিন বিশ্ববিদ্যালয় থেকে PhD করা যাবে না, নিষেধাজ্ঞা জারি ইউজিসি-র

কাঁথির এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টার নাগাদ দুই বন্ধুর বচসা হয় তারপর ধারালো অস্ত্রের কোপ মারে গলায়, তারপর যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টির মোটিভ জানার আরো চেষ্টা করছে পুলিশ।

Next Article

Jatra: সরকার ইচ্ছে করলেই হবে! নতুন নতুন স্বপ্ন নিয়ে যাত্রা টিকিয়ে চলেছেন এই শিল্পীরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর