Last Updated:
বজবজ: বজবজে বেশ কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর হাইড্রেন থেকে উদ্ধার হল এক যুবকের দেহ, মৃগী রোগে আক্রান্ত ছিল যুবক। স্থানীয় সূত্রে খবর দুপুর দুটো থেকে নিখোঁজ থাকার পর উদ্ধার হয় যুবকের দেহ। ২৫ বছর বয়সী শেখ রাজ মৃগী রোগে আক্রান্ত ছিল।
দুপুর থেকে খোঁজাখুঁজি করলেও মেলেনি তাঁর খোঁজ। সন্ধ্যাবেলা হঠাৎ পরিবারের লোকজন খবর পায় শ্যামপুর সংলগ্ন একটি হাইড্রেন থেকে উদ্ধার হয় তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। তবে, উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ।
মৃগী (Epilepsy) হলো একটি স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি বারবার খিঁচুনি বা সিজারের শিকার হন। এই খিঁচুনিগুলি মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে হয়। মৃগী রোগ একটি দীর্ঘস্থায়ী রোগ, যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন – মস্তিষ্কে আঘাত, স্ট্রোক, বা জন্মগত ত্রুটি।
Samir Mondal
Kolkata,West Bengal
June 05, 2025 12:40 PM IST