মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Bankura Famous Fast Food | মাত্র চার ঘণ্টায় লক্ষাধিক টাকার বিক্রি! বাঁকুড়ার ‘রাম কচুরি’ এখন ব্র্যান্ড, আপনি খেয়েছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
Bankura Famous Fast Food | মাত্র চার ঘণ্টায় লক্ষাধিক টাকার বিক্রি! বাঁকুড়ার ‘রাম কচুরি’ এখন ব্র্যান্ড, আপনি খেয়েছেন


বাঁকুড়া: খাবারের সঙ্গে বাঙালি সম্পর্কটা জন্ম জন্মান্তরের। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে বাঙালি পছন্দ করে। তাই যে কোনও বাইরের রাজ্য বা বাইরের দেশের খাবার বাঙালি ধাঁচে করে নিতে খুব একটা অসুবিধা হয় না বাঙালি খাদ্যরসিকদের। সেরকমই রাজ্যের বাইরে থেকে আসা অন্য ধরনের এক কচুরি এখন বাঁকুড়ার ‘হট ফেভারিট’।

রামুর স্পেশ্যাল ‘রাম কচুরি’, উত্তরপ্রদেশের ভাষায় ‘রাম কচৌড়ি’। সমগ্র বাঁকুড়া শহরে চলছে তিনটে আউটলেট। বাঁকুড়া শাখারী পাড়ায় একটি এবং নতুনগঞ্জে দুটি। মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবসায় একটি স্টল থেকে প্রতি মাসে উঠে আসছে লক্ষাধিক টাকা। সাদামাটা দেখতে এই তিনটে স্টল ‘রাম কচুরি’কে ব্র্যান্ডে পরিণত করেছে।

আরও পড়ুনঃ হোলিতে বাঁকুড়া যাওয়ার টিকিট কেটেছেন? কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট

প্রথমত অত্যন্ত লোভনীয় দেখতে এই রাম কচুরি। বড় একটা ফুচকার মত মুচমুচে ফুলকো কচুরির পেটটা ফাটিয়ে ভরা হয় আলুর দম। তারপর ফ্রেস করে কাটা পিঁয়াজকুচি আর লংকা সহযোগে ওপরে মুঠোভরে চানাচুর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় পেট ভর্তি করা লোভনীয় রাম কচুরি। দাম মাত্র কুড়ি টাকা। প্রায় ৭০ বছরের পুরনো রাম কচুরি স্বাদ নিতে মাছির মত ভিড় জমায় বাঁকুড়ার মানুষ।

উত্তর প্রদেশ থেকে এসেছিলেন রামু বলে এক ব্যক্তি। আর তাঁর কাছেই ছিল এই রাম কচুরির সিক্রেট রেসিপি। তারপর শুরু হয় ব্যবসা। যথারীতি রাম কচুরি স্বাদে মুগ্ধ হন বাঁকুড়ার খাদ্যপ্রেমীরা। কম মশলার স্বাস্থ্যকর রাম কচুরি দীর্ঘদিন ধরে পেট এবং মন দুই ভরিয়ে আসছে। আবার পকেটেও খুব একটা টান হয় না। পরবর্তীকালে রামুর থেকে রাম কচুরি বানানোর দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে ‘তিন গড়াই ব্রাদার্স’-র বাবা। তারপর বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন বাঁকুড়া শহরে তিনটি পৃথক আউটলেট চালান তিন ভাই।

প্রতিদিন প্রায় ২০০ প্লেট রাম কচুরি বিক্রি হয়। শুধু রাম কচুরি নয়, পাওয়া যায় আলু চাট, কচুরি চাট এবং দই ফুচকা। বহু বছরের পুরনোই দোকানে প্রসিদ্ধ খাবারের স্বাদ অত্যন্ত প্রিয় বাঁকুড়ার মানুষের। অনেকে তো ছেলেবেলা থেকেই খেয়ে আসছে রাম কচুরি। বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই ভিড় জমান নিজের পছন্দের আউটলেটের সামনে। প্রত্যেকের মুখে একটাই কথা এই স্বাদের কোনও বদল হবে না। যতবারই রাম কচুরি খাই না কেন, বারবার আসতে ইচ্ছা করে। তাই দেরি না করে একবার আপনিও ঢুঁ মেরে আসতেই পারেন রাম কচুরির সন্ধানে, হয়তো মন জয় করে নেবে আপনারাও।

Nilanjan Banerjee

Published by:Shubhagata Dey

First published:

Tags: Bankura



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর