মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bankura News: অ্যাম্বুলেন্স ভাড়ায় ৩০-৪০ শতাংশ ছাড়! ‘গরিবদের মসিহা’ হয়ে দাঁড়িয়েছেন বাঁকুড়ার গুণময়বাবু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন


Last Updated:

যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলি চলে তার থেকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ সাশ্রয় হবে।

X

সুলভ

সুলভ মূল্যে অ্যাম্বুলেন্সের

বাঁকুড়া: অ্যাম্বুলেন্সের খরচ বহন করার মত ক্ষমতা সব মানুষের থাকে না। আবার বিপদ আপদ চিঠি লিখেও আসেনা। ফলেই বিপদে পড়লে খুবই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এরকম একটি ঘটনার সাক্ষী থেকে ছিলেন গুণময় কুন্ডু। প্রত্যন্ত শুশুনিয়ায় তিনি দেখেছিলেন মোটরসাইকেলে করে একটি মুমূর্ষু রোগীকে বাধ্য হয়ে নিয়ে আসছেন এক ব্যক্তি। তাকে জিজ্ঞেস করায় সেই ব্যক্তি বলেন, ‘আমাদের এই অঞ্চলে গাড়ি চলাচল করে না। করলেও প্রচুর ভাড়া।’

এই ঘটনার পর থেকেই সুলভ মূল্যে অ্যাম্বুলেন্সের কথা চিন্তা করেন গুণময়বাবু। ২০২২ সালে শুশুনিয়া হিল সেবা মিশনের তরফ থেকে একটি নন প্রফিট অ্যাম্বুলেন্স চালু করা হয় শুশুনিয়াতে। বাজারে ব্যবসায়িক দরে যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলি চলে তার থেকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ সাশ্রয় হবে এই নন প্রফিট অ্যাম্বুলেন্স ভাড়া করলে। প্রথমে শুশুনিয়া অঞ্চলে অ্যাক্টিভ ছিল এই অ্যাম্বুলেন্সটি। তবে কালে ভদ্রে ব্যবহার হত বলে নিয়ে আসা হয় ব্যস্ত বাঁকুড়া শহরে।

আরও পড়ুন: কোমর দুলিয়ে র‍্যাম্পে হাঁটলেন গ্রামের মহিলারা! শহর ছাড়িয়ে এবার দেখুন বাঁকুড়ার ‘ফ্যাশন শো’!

আধুনিক অ্যাম্বুলেন্সে যা থাকে সবই রয়েছেই অ্যাম্বুলেন্সে। তবে সুলভ মূল্যে এই অ্যাম্বুলেন্স হলেও, অনেকে জানেনই না এই অ্যাম্বুলেন্সের কথা। দুঃসময় একটি সুলভ মূল্যে অ্যাম্বুলেন্সের যদি কন্টাক্ট নম্বর থাকে তাহলে বিপদগ্রস্ত মানুষেরা বুকে বল পান। শুশুনিয়া হিল সেবা মিশনের প্রেসিডেন্ট গুনময় কুন্ডু বলেন, নন প্রফিট এই অ্যাম্বুলেন্স ছুটেছে টাটা থেকে কলকাতার পিজি পর্যন্ত। অতন্দ্র রানারের মত বিপদে আপদে ছুটে গেছে মানুষের কাছে। অ্যাম্বুলেন্সের গায়েই লেখা রয়েছে ফোন নম্বর।

আরও পড়ুন: আয়ুর্বেদিক ডিসপেন্সারির অর্থে এগোচ্ছে মেয়েদের আশ্রম! বাঁকুড়ায় মানবিক উদ্যোগকে কুর্নিশ

বাঁকুড়ার মত প্রান্তিক জেলাতে, মানুষের আর্থসামাজিক পরিস্থিতি আর পাঁচটা জেলার মত কিছু কিছু ক্ষেত্রে সাবলীল নয়। সেই কারণে এখনও বাঁকুড়া গ্রামাঞ্চলে শরীর অসুস্থ হলে সাইকেলে, ভ্যানে কিংবা মোটরসাইকেল রোগী আনতে হয় শহরের হাসপাতালে। তবে ব্যবসায়িক চিন্তাধারা থেকে বেরিয়ে, যদি জেলায় এই রকম একাধিক নন প্রফিট অ্যাম্বুলেন্স ছড়িয়ে পড়ে তাহলে, একটি বড় সমস্যার সমাধান হবে বাঁকুড়া জেলাতে।

নীলাঞ্জন ব্যানার্জী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর