শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bel Leaves: শিবের আরাধনায় বেলপাতা উৎসর্গ করা হয় কেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২২২ সময় দেখুন
Bel Leaves: শিবের আরাধনায় বেলপাতা উৎসর্গ করা হয় কেন?


সদ্যই কেটে গেল মহাশিবরাত্রি (Mahashivratri 2022)৷ ফাল্গুন এবং চৈত্র, এই দুই মাসই শৈবদের কাছে গুরুত্বপূর্ণ৷ এ সময় জেনে নিন শিবপুজোয় বেলফল ও বেলপাতার ভূমিকা (Bel leaves in Shiva Worship)৷ বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুলব্যবহৃত হয়৷ তাই বেলকে বলা হয় শ্রীফল৷ বেলের পাতা যে ত্রিপত্র হিসেবে বা তিনটি পাতা একসঙ্গে থাকে, একে মহাদেবের ত্রিনয়নের প্রতীক বলে মনে করা হয়৷ ভক্তদের বিশ্বাস, বেলপাতা মহাদেবের খুব প্রিয়৷ শিবের আরাধনায় যে ছ’টি জিনিস প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হল বেলপাতা বা বিল্বপত্র৷

হিন্দুশাস্ত্রে বিল্বপত্রকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে৷ সত্ত্ব, রজঃ এবং তমঃ-র প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয় বেলপাতাকে৷ জীবনে সদর্থক শক্তি নিয়ে আসে সত্ত্ব৷ তমঃ হল তমসা বা অন্ধকার৷ বিল্বপত্রের মাঝখানের পাতাটি এই তিন বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে বলে বিশ্বাস৷

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে পঞ্চামৃতের গুরুত্ব কোথায়? কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত?

বেলপাতার অনেক ওষধি গুণও আছে৷ স্বাস্থ্যের পক্ষে উপকারী বেলপাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল৷ বেলপাতার নির্যাস রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে৷ গরমকালে বেলের পানার গুণও অতুলনীয়৷

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাসের বিধি কী কী? এই ব্রত পালনের রীতিই বা কী?

আরও পড়ুন : শিবরাত্রির দীর্ঘ উপবাস ভঙ্গ করতে কেন সাবুমাখা খাবেন? জানুন সাবুর অশেষ গুণ

কীভাবে পুজোর জন্য বেলপাতা বেছে নেবেন?

যে গাছে বেলফল এখনও হয়নি, তার পাতা পুজোয় ব্যবহার করা যায় না৷ যে গাছে শ্রীফল বা বেল হয়েছে, তারও সব পাতা নেওয়া যাবে না পুজোয়৷ দেখে নিতে হবে যাতে পাতায় চক্র ও বজ্র চিহ্ন না থাকে৷ কীটের উপস্থিতিতে বেলপাতায় সাদা চক্রের মতো দাগ তৈরি হয়৷ আর বজ্র হল পত্ররসের ঘন অংশ৷ তবে দেবাদিদেবকে উৎসর্গ করার সময় প্রতি বার একসঙ্গে তিনটি পত্রই উৎসর্গ করতে হবে৷ নয়তো তা উৎসর্গ করা অর্থহীন হয়ে পড়বে৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Mahashivratri 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর