মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Belgharia Teacher Attacked: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪ | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন


Last Updated:

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷

বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷ বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷
বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷

সুবীর দে, বেলঘড়িয়া: বেলঘড়িয়ায় শিক্ষককে মারধরের ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ বেলঘড়িয়া সংলগ্ন নিমতা এলাকা থেকেই প্রত্যেককে গ্রেফতার করা হয়৷

এ দিন ভোরেই একটি বাড়িতে কালী পুজো সেরে নিজের বেলঘড়িয়ার নন্দননগর এলাকায় বাড়িতে ফিরছিলেন ওই নিরুপম পাল নামে ওই অঙ্কন শিক্ষক৷ ফেরার সময় রাস্তার উপরে কয়েকজন তরুণ-তরুণীকে মদ্যপান করতে দেখেন তিনি৷ অভিযোগ, এর পরই নিরুপমবাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত তরুণ-তরুণীরা৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে কিল, ঘুসি কোনও কিছুই বাদ যায়নি৷ গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে৷ এর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রতিবাদ করতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়৷

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷ বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত শিক্ষকের পরিবার৷ ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ৷

তল্লাশি শুরুর কিছুক্ষণের মধ্যেই এক তরুণী সহ চার জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম মাদিরা মুখোপাধ্যায়, জয়, অভয় এবং পাপাই৷ ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আক্রান্ত শিক্ষক নিরুপম পাল এবং তাঁর পরিবার৷ এলাকার কাউন্সিলর তপন আচার্যের দাবি, এর আগেও এলাকায় কিছু যুবক-যুবতী রাস্তার উপরে এ ভাবে মদ্যপান করত৷ তাঁর হস্তক্ষেপে ওই যুবক-যুবতীদের এলাকা থেকে বের করে দেওয়া হয়৷ যদিও স্থানীয় সিপিএম এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়েই এলাকায় অসামাজিক কাজকর্ম দিন দিন বাড়ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Belgharia Teacher Harassment: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom