দেখা গেল যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম- বাদে বাকি তিন জেলাতে নতুন মুখ এলেন সভাপতি পদে। তবে কানাঘুষো বলছে নতুন সকলেই সঙ্ঘ-ঘনিষ্ঠ। যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এই তিনটি সাংগঠনিক জেলায় পুরেনো মুখে আস্থা রেখেছে বিজেপি। যেমন যাদবপুরের মনোরঞ্জন জোয়াদ্দার, মথুরাপুরের নবেন্দু সুন্দর নস্কর, ঝাড়গ্রামের তুফান মাহাতো জেলার পরিচিত মুখ তো বটেই, ময়দানে পড়ে থেকে সংগঠন করা নেতা।
আরও পড়ুন: আগামী ২/৩ ঘণ্টায়…! তেড়ে আসছে কালবৈশাখী! ঝোড়ো হাওয়া, বৃষ্টি কাঁপাবে দক্ষিণের ২ জেলা, লাল-কমলা সতর্কতা জারি করল আলিপুর, কী হবে কলকাতায়?
তবে বাকি তিন জেলা অর্থাৎ উওর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, কাটোয়ার ক্ষেত্রে সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হলেও, সংগঠনে তাঁরা পরিচিত মুখ। বিজেপির জেলা সভাপতিদের তালিকায় একাধিক পুরনো কর্মীদের নাম রয়েছে ৷ আর এর থেকেই স্পষ্ট, বিধানসভা ভোটের আগে দলের আদি কর্মীদের উপরই ভরসা রাখল গেরুয়া শিবির ৷
আরও পড়ুন: রসগোল্লার ইংরেজি ‘নাম’ কী…? প্রশ্ন শুনেই মাথা চুলকাচ্ছেন? শুনলেই চমকাবেন উত্তরে, শিওর!
সূত্রের খবর, ব্যারাকপুর, বনগাঁর মতো বেশ কিছু জেলায় ঐকমত্য না হওয়ায় মনোনয়ন জমা পড়েনি। আর সাংগঠনিক রীতি মেনে ৫০% মণ্ডল তৈরি না হওয়ায় ব্যারাকপুর, ও দার্জিলিঙে জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়নি। গতবার যেমন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলাকে সাংগঠনিকভাবে সাজিয়ে তোলা হয়েছিল, ঠিক একইভাবে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য কাজ করবে এবং জেতার জন্য যা করতে হয় তা করবেন জেলা সভাপতিরা।
আরও পড়ুন: পেট্রোল ভেজাল নয় তো..! ‘কোয়ালিটি’ নিয়ে সন্দেহ? ঘরে বসেই চেক করে নিন ‘এই’ কায়দায়, জানুন IOCL-এর নির্দেশ!
প্রসঙ্গত, যাঁদের নাম বিজেপির জেলা সভাপতির তালিকায় যুক্ত করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই বহুদিন ধরে দলের একনিষ্ঠ কর্মী। অনেকেই আবার দীর্ঘদিনের আরএসএস সদস্য। দিল্লিতে আরএসএস-এর প্রভাবে যে ব্যাপক গেরুয়া ঝড় উঠেছিল, সেই মডেলই কিছুটা বঙ্গে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। কারণ আগামী বিধানসভা নির্বাচনে যেভাবেই হোক বঙ্গে ভাল ফল করতে হবে বিজেপিকে। সেই জন্য কৌশল কিছুটা হলেও পরিবর্তন করে অনেকটা রাশ যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতেই থাকবে তা বলাই বাহুল্য। তালিকায় নতুন মুখদের মধ্যে রদবদল করা হয়েছে৷
Kolkata,West Bengal
April 21, 2025 1:08 AM IST
Bengal BJP: ৬ জেলায় সভাপতি নির্বাচন বিজেপির, পুরনো মুখ? নাকি নতুনে ভরসা গেরুয়া শিবিরের? তালিকায় বড় চমক