মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

best bike under 1 50 lakh with amazing safety features, যে সব বাইকগুলি সেরা মাইলেজ দেয় জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


Last Updated:

Mileage bikes- যাঁদের ১ থেকে ১.৫ লাখ টাকা বাজেট, কিন্তু বুঝতে পারছেন না কোন বাইকটা ভাল হবে, তাঁদের চিন্তার কিছু নেই। ১.৫ লাখ বা তার চেয়ে কম দামের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী বাইকের তালিকা রইল এখানে।

News18News18
News18

কলকাতা: স্টাইলিশ ডিজাইন আর আকর্ষণীয় লুক। বাইক কেনার সময় এই দুটো জিনিস সবার আগে মাথায় আসে। তারপর ফিচার, স্পেসিফিকেশন এবং অন্যান্য জিনিস। কিন্তু বাজেটে না কুলোলে কিছুই হবে না। ওটা তাই সবার আগে।

যাঁদের ১ থেকে ১.৫ লাখ টাকা বাজেট, কিন্তু বুঝতে পারছেন না কোন বাইকটা ভাল হবে, তাঁদের চিন্তার কিছু নেই। ১.৫ লাখ বা তার চেয়ে কম দামের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী বাইকের তালিকা রইল এখানে। গ্রাহক তাঁর পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

আরও পড়ুন- কোন দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

Royal Enfield Hunter 350: তালিকার একদম উপরে রয়েছে Royal Enfield Hunter 350। তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। দামও বাজেটের মধ্যে। এতে 349.34cc-এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে, যা দুর্দান্ত পারফরম্যান্স দেয়। প্রতি লিটারে ৩৫-৩৬ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে অনায়াসে। এর দাম প্রায় ১.৫ লাখ টাকা।

TVS Apache RTR 160: চোখধাঁধানো ডিজাইন আর নজরকাড়া পারফরম্যান্সের জন্যই এর জনপ্রিয়তা। স্পোর্টি লুক রয়েছে। ফিচারও এককথায় অসাধারণ। এই বাইকের দাম শুরু হচ্ছে ১.১৭ লাখ টাকা থেকে।

Bajaj Pulsar NS200: শক্তিশালী স্পোর্টস বাইক। এতে 199.5cc-এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 24.5 PS পাওয়ার এবং 18.74 Nm টর্ক উৎপন্ন করতে পারে। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এর দাম শুরু হচ্ছে ১.৪২ লাখ টাকা থেকে।

আরও পড়ুন- হার্দিকের হাতে কালো পট্টি! ৭ কোটির ঘড়ি তো অনেক হল, তার সামনে এটা কী, এটা পরলে কী হয়

Honda SP 125: মিড রেঞ্জ সেগমেন্টে Honda SP 125-এর কোনও তুলনা হয় না। ইতিমধ্যেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। বিক্রিও ব্যাপক। এতে দেওয়া হয়েছে 124cc-এর ইঞ্জিন, যা দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। মাইলেজের দিক থেকেও তুলনাহীন। প্রতি লিটারে পাড়ি দিতে পারে ৬৪ কিলোমিটার পথ। এই বাইকের প্রারম্ভিক মূল্য ৯০ হাজার টাকা। যাঁদের কাজের প্রয়োজনে প্রতিদিন বাইক নিয়ে বেরতে হয়, তাঁদের জন্য এই মডেল আদর্শ।

TVS Raider 125: মিড রেঞ্জে TVS Raider 125-এর চাহিদাও কম নয়। এতে রয়েছে 124.8cc-এর ইঞ্জিন। এক লিটার তেলে পাড়ি দিতে পারে ৫৭ কিলোমিটার পথ। এই বাইকের দাম শুরু হচ্ছে ৮৯ হাজার টাকা থেকে।

১.৫ লাখ টাকার মধ্যে যাঁরা ভাল স্ট্রিট বাইক খুঁজছেন, তাঁদের জন্য এই ৫টি বাইক সেরা বিকল্প হতে পারে। প্রতিটি মডেলেরই নিজস্ব কিছু ফিচার রয়েছে। চালক তাঁর প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সেরা বাইকটি বেছে নিতে পারেন।

Next Article

ব্রেক অয়েল বদলাতে গড়িমসি? হতে পারে মারাত্মক বিপদ, কত দিন অন্তর বদলানো উচিত? জেনে নিন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর