মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

best-camera-centric-smartphones-to-buy-this-diwali | দীপাবলির আলো ধরা থাক ছবিতে! হাতে রাখতে পারেন এই ৫টি দারুন স্মার্টফোন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
best-camera-centric-smartphones-to-buy-this-diwali | দীপাবলির আলো ধরা থাক ছবিতে! হাতে রাখতে পারেন এই ৫টি দারুন স্মার্টফোন – News18 Bangla


Best Camera Smartphones For Diwali: দীপাবলির আলোকজ্জ্বল ও মূল্যবান মুহূর্তগুলিকে ধরে রাখতে মুঠোবন্দি স্মার্টফোনটিই যথেষ্ট। উৎসবের মরশুমে কিনে নেওয়া যেতেই পারে এই পাঁচটি সেরা ফোন—

১. Pixel 6a

গুগল পিক্সেলের যে কোনও স্মার্টফোনই ছবি তোলার জন্য আদর্শ। গুগলের কম্পিউটেশনাল ফোটোগ্রাফি অ্যালগরিদমের এক কথায় কোনও জবাব নেই। পিক্সেল ৬ এ-তে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা-সেটআপ, একটি ১২.২-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১১৪-ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। ৪ কে ভিডিও ক্যাপচার করতে সক্ষম এই স্মার্টফোন ৬০ এফপিএস এবং ১০৮০পি ফুটেজ ক্যাপচার করতে সক্ষম।

যাঁদের এসবিআই ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা ফ্লিপকার্ট থেকে এটি ২৮,০২৮ টাকা ছাড়ের মূল্যে কিনতে পারবেন।

আরও পড়ুন – Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

২. iPhone 14 Pro and 14 Pro Max

যাঁরা স্মার্টফোনে সেরা ভিডিও শ্যুট করতে চান তারা আইফোন ১৪ প্রো কিনতে পারেন। ৪ কে প্রোরেস ভিডিও এবং ৪৮ মেগাপিক্সেল প্রো-র ফোটো শ্যুট করতে চান তাঁরা আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স কিনতে পারেন।

আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্সের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে রয়েছে প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল শ্যুটার, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৩ এক্স টেলিফোটো লেন্স। এ ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা ৪ কে ভিডিও এবং শ্যুট করতে সক্ষম।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

৩. Samsung Galaxy S22 and S22+

বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস ২২ পাওয়া যাচ্ছে মাত্র ৬০,০০০ টাকায়। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি হাইলাইট রোল-অফের মতো ফিচার, সঙ্গে থাকছে এস ২২-এর পোর্ট্রেট মোড। ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাপিক্সেল ৩ এক্স টেলিফোটো লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত সব মুহূর্ত ক্যাপচার করতে পারবেন।

৪. Motorola Edge 20 Fusion

মোটোরোলা এজ ২০ ফিউশনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অসারধারণ কালার কনট্রাস্ট এবং রেজিলিউশন-সহ সেরা মুহূর্ত ক্যাপচার করতে পারে এই স্মার্টফোনটি। তা ছাড়াও ৩২ মেগাপিক্সেল ইউনিটের সেলফি ক্যামেরা মিলছে মাত্র ২০ হাজার টাকার মধ্যে।

৫. Google Pixel 7 and 7 Pro

ভারতে গুগল প্রায় তিন বছর পর একটি মেইনলাইন পিক্সেল ফ্ল্যাগশিপ চালু করেছে। দেশে লঞ্চ করা শেষ পিক্সেল ফ্ল্যাগশিপ ছিল পিক্সেল ৩৷ এখন ভারতে পিক্সেল ৭ সিরিজ অফিসিয়ালি লঞ্চ করেছে। গুগল পিক্সেল ৭ এবং ৭ প্রো-তে রয়েছে একই ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ‘পিক্সেল লুক’ বজায় রাখার জন্য রয়েছে পিক্সেল বিনিং। পিক্সেল ৭ প্রো-তে একটি ৫ এক্স ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে যা ছবির গুণমানের কোনও ক্ষতি ছাড়াই ১০ এক্স স্টিল ফোটো ক্যাপচারের সুবিধে দেয়।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Diwali, Smartphones



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর