মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bikash Bhavan: ‘চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে আগামিদিনেও থাকব’,থানায় হাজিরা দিয়ে বললেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ| Bikash Bhavan: I will continue to stand by the movement of qualified unemployed teachers in the coming days as well,” said Indrajit, an unemployed teacher, after appearing at the police station

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন


Last Updated:

১৫ মে বিকাশভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায়। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ মেনেই সকাল ১০:২৫ নাগাদ বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে আসেন ইন্দ্রজিৎ

Image Courtesy: News18Image Courtesy: News18
Image Courtesy: News18

কলকাতা: ১৫ মে বিকাশভবন অভিযানের ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনারকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায়। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ মেনেই সকাল ১০:২৫ নাগাদ বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে আসেন ইন্দ্রজিৎ।

বিকাশভবন অভিযানের ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়, তলব করা হয় বিধাননগর ( উত্তর) থানায়। ইন্দ্রজিতের সাফ কথা, ” আন্দোলন ভাঙার জন্য একাধিক ধারায় মামলা দেওয়া হলেও আমাদের আন্দোলন দমানো যাবে না! যত ধারায় মামলা দেওয়া হোক না কেন, চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে আগামিদিনেও থাকব।”

বিকাশভবন চাকরিহারাদের বিক্ষোভের জেরে পাঁচ চাকরিহারা শিক্ষককে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এবার হাইকোর্টের নির্দেশ মেনেই বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে আসেন ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনার। ” আমি ১৫ তারিখ বিকাশভবনে ছিলাম না। তদন্তের ক্ষেত্রে আগামীতেও পুলিশকে সহযোগিতা করব।” হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন চাকরিহারা শিক্ষাকর্মী সুদীপ কোনার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশভবন অভিযান ছিল। অভিযোগ ওঠে, চাকরিহারা শিক্ষক, শিক্ষাকমর্কীরা পুলিশি বাধা টপকে ব্যারিকেড ভেঙে, কার্যত বিকাশভবনের সামনের গেটে ভেঙে ভিতরে ঢোকেন। সন্ধ্যা পর্যন্ত বিকাশভবনের ভিতরেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। ভিতরে ছিলেন বিকাশভবনের কর্মীরা। রাতে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে চাকরিহারাদের তুলে দেয়। একাধিক চাকরিহারা আক্রান্ত হন। অভিযোগ, লাঠির আঘাতে চাকরিহারাদের হাতও ভেঙে যায়। সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয় বিভিন্ন মহলে। যদিও পরে কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, পুলিশ বাধ্য হয়েই লাঠিচার্জ করেছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bikash Bhavan: ‘চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে আগামিদিনেও থাকব’,থানায় হাজিরা দিয়ে বললেন চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর